বাংলাদেশ

খিলগাঁওয়ে র‌্যাবের ওপর হামলা চেষ্টার ঘটনায় মামলা

খিলগাঁওয়ে র‌্যাবের ওপর হামলা চেষ্টার ঘটনায় মামলা

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের ওপর হামলা চেষ্টার ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের ধারায় মামলাটি করা হয়। নিহত যুবকসহ অজ্ঞাত ১ জনকে আসামী করে র‌্যাবের ডিএডি হাসানুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন।

খিলগাঁও থানার এসআই মাইনুল হাসান চ্যানেল আই অনলাইনকে মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।

খিলগাঁওয়ের শেখের নামক এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-৩ এর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় একজন মোটরসাইকেল আরোহী দ্রুত  সেদিকে এগিয়ে আসে। র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে সে তা অমান্য করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে।

তাকে ধরতে গিয়ে র‌্যাবের দুই জন সদস্য আহত হন। এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের ব্যাগ থেকে বোমা বের করার চেষ্টা করলে র‌্যাবের গুলিতে নিহত হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ওই হামলাকারী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্য কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে প্রাথমিকভাবে ৬-৭ টি গুলির চিহ্ন দেখতে পাওয়া গেছে।

‘তার মোটর সাইকেলে কোনো নম্বরপ্লেট ছিলো না। তার সঙ্গে কোনো পরিচয়পত্রও ছিলো না। তার শরীরের ডিএনএ এবং অন্যান্য টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন ঢামেকে নেয়া হয়েছে।’

বিষয়:জঙ্গিহামলা র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…