খাশোগি হত্যা মামলা স্থগিত করতে আদালতে আবেদন

প্রফুল্ল ব্যক্তি পরিপাটি পোশাক ও হিজাব পরিহিত, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত তুরস্কের সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা স্থগিত করতে আদালতে আবেদন জানিয়েছেন মামলার প্রসিকিউটর।
একইসাথে এই মামলা তুরস্ক থেকে সৌদি আরবে স্থানান্তর করার অনুমতিও চান তিনি।
এই আবেদনের বিষয়ে কোন রায় দেননি আদালত। তবে মামলাটি সৌদি আরবে স্থানান্তর করা যায় কী না সে বিষয়ে খতিয়ে দেখতে তুর্কি বিচার মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছেন আদালত।
এর আগে ২০১৮ সালের ২ অক্টোবর জামাল খাসোগিকে সৌদি দূতাবাসে হত্যা করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



