রাজনীতি

খালেদা জিয়া আদালতে মিথ্যাচার করছেন: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে আসবাবপত্র ও পর্দা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আদালতে গিয়ে খালেদা জিয়া নির্লজ্জ মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে নোয়াখালীর সোন্দলপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: খালেদা জিয়া আদালতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে নির্লজ্জ মিথ্যাচার করে সহানুভূতি আদায় ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মায়াকান্না করেছেন। আদালতে তার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের ভাষা নয়, রাস্তার ভাষা।

২৯ অক্টোবর কক্সবাজার-বান্দারবানের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সেখানে ত্রাণ বিতরণ করতে করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এসময় তাদের কারণে যেন সার্বিক ত্রাণ কার্যক্রম ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন: ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করবেন না। ত্রাণ সরবরাহ করা না গেলে ৬ লাখ মানুষ কষ্ট পাবে। ত্রাণ দেওয়ার নামে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে যাওয়া-আসার সময় রাস্তায় সভা করে রাজনৈতিক অঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

এর আগে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন কালে বেগম খালেদা জিয়া আদালতকে বলেন: মাননীয় আদালত, আপনি জানেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও চাঁদাবাজিসহ নানা রকম মামলা বিভিন্ন সময়ে হয়েছে। কিন্তু তার পরম সৌভাগ্য, কখনো তাকে আমার মতো আদালতে এমন করে হাজিরা দিতে হয়নি!

বিষয়:ওবায়দুল কাদের খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…