রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড।

শনিবার ভর্তির পর বুধবারই প্রথম মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরীর নেতৃত্বে পূর্ণাঙ্গ বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

এদিন বিকেলে ৪টায় মেডিকেল বোর্ডের ৫ সদস্য এক সঙ্গে খালেদা জিয়াকে দেখতে যান। চিকিৎসকরা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন।

বিকেল সোয়া ৫টার দিকে তারা সেখান থেকে বেরিয়ে আসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেডিকেল বোর্ডের পক্ষে কথা বলে বিএসএমএমইউ হাসপাতাল কর্ক্ষৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকরা খালেদা জিয়ার প্রেসার-পালস পরীক্ষা করেন এবং তার সঙ্গে কথা বলেছেন। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তার ফিজিওথেরাপি শুরু হয়েছে।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

বিষয়:খালেদা জিয়া মেডিকেল বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…