চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি ও সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। এর বাইরে কোনো নির্বাচন হতে পারে বলে মনে করি না।

রোববার রাজধানীতে নাগরিক ঐক্যের ইফতার মাহফিলও আলোচনা সভায় ফখরুল এ কথা বলেন ফখরুল।

‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন। গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শিরোনামে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, দেশের এই ভয়াবহ অবস্থা শুধু ব্যক্তি ও আমাদের দলের জন্য নয়, পুরো জাতির জন্য হুমকি। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। আর খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে নির্বাচন নিয়ে চিন্তা করা ঠিক হবে বলে মনে করি না। সংসদ ভেঙে দিয়ে, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন ও সেনাবাহিনী মোতায়েন না করলে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না।

সকলকে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান ছিলো একটি জাতীয় ঐক্য গড়ে তোলা। আমরা সেই ঐক্যের কথা বলছি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এবং বিকল্প ধারার মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, কঠিন এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে একটাই পথ, আমাদের পেছনে জেগে উঠতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা করতেই হবে। দুর্নীতি আমরা মানবো না। জনগণ জেগে উঠৈছে।

Reneta

মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের  কথা শুনে মনে হয়েছিলো আজ তিনি আসবেন। বলেছিলেন, দুই তিন দিন পরে জানাবেন। আমি যোগাযোগ করেছি। কিন্তু তিনি জানানি। আমার বন্ধু ওবায়দুল কাদের আজ আসলে তার সামনেই বলতাম, প্রমাণ ছাড়া যদি বদির চুলও ধরা না যায়, তাহলে কোনো প্রমাণ ছাড়া যে ৭৮ জন মানুষকে হত্যা করা হলো তাদের নাম প্রকাশ করুন। তাদের কী মামলা আছে তা প্রকাশ করুন, তাদের সমস্ত অপরাধ কী তা জাতির সামনে প্রকাশ করুন। প্রমাণ ছাড়া এতোগুলো মানুষ কীভাবে হত্যা করেছেন?

মান্না বলেন, তাদের কোন প্রমাণের ভিত্তিতে হত্যা করেছেন তা প্রকাশ করুন। আর নয়তো আপনাদেরকেও একদিন এভাবে হত্যার মুখোমুখি হতে হবে। যদিও আমরা সেভাবে কিছু করবো না। কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি।

তিনি বলেন, এই সরকার কোনো অংশগ্রহণমূলক নির্বাচন দিবে না। আমরা যদি সে নির্বাচনে নামি তবু জিততে পারবেন না। খুলনার নির্বাচন তার প্রমাণ। গাজীপুরেও তারা একইভাবে চেষ্টা করবে। কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিয়ে নামতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না।

আ স ম আব্দুর রব বলেন, একটি মগের মুল্লুকের মধ্যে আছি। আমার ৬০ বছরের রাজনীতিক জীবনে এমন অপশাসন আর দেখিনি। খুলনায় ভোর চুরি হয়নি, ডাকাতি হয়েছে। ১১টার পর কেউ ভোট দিতে পারেনি। শান্তিপূ্র্ণভাবে ১৩০টি সেন্টারে সিল মারা হয়েছে।

রব বলেন, সাবধান হোন। আমরা কী করতে পারে বাঙালি জানে। আমরা পতাকা উপহার দিয়েছি, জয় বাংলা উপহার দিয়েছি, বঙ্গবন্ধু উপহার দিয়েছি। কখনো মাথানত করিনি, করবোও না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত মন্ডল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়ানাগরিক ঐক্যফখরুলবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশের হাজীরা

মে ৩০, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

মে ৩০, ২০২৬

চাকরি-পরিবার সব হারানোর শঙ্কা; ট্রাম্পের নতুন গ্রিন কার্ড নিয়মে উৎকণ্ঠায় প্রবাসীরা

মে ৩০, ২০২৬

৫ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মে ৩০, ২০২৬
ফাইল ছবি

১৭ বছর ধরে এ দিনটি স্বাভাবিকভাবে পালন করতে পারিনি: মির্জা ফখরুল

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT