চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মার্কশিট দেখালেন হাছান মাহমুদ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৭:২৬ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
রাজনীতি
A A

অতীত মনোবেদনা থেকেই এসএসসি ফল নিয়ে খালেদা জিয়া বিরূপ মন্তব্য করেছেন বলে মনে করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার বিকালে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা বিষয়ক বিশেষ উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শনিবার সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, এসএসসিতে পাশের হার এতো বেশি কিভাবে হয়!

মেট্রিকের গোণ্ডি পেরোতে না পারা খালেদা জিয়া এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যেও ঈর্ষান্বিত মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আমারা খালেদা জিয়ার মনোবেদনা বুঝি। তাকে ছোটো করার জন্য বলছি না! তিনি তার সময়ের মেট্রিকের গোণ্ডি পেরোতে পারেননি।

এসময় তিনি খালেদা জিয়ার মার্কশিট সাংবাদিকদের সামনে প্রদর্শন করেন। ইংরেজির দুই পত্রেই খালেদা জিয়া ফেল করেছিলেন। প্রথমপত্রে ২৬ আর দ্বিতীয়পত্রে ১৫। বাংলার দুই পত্রে পাশ করেছিলেন ৩৮ ও ৩৭ নম্বর পেয়ে।  তবে উর্দূতে পেয়েছিলেন তারও বেশি ৪২।

বাংলা থেকে উর্দূতে বেশি পাওয়ার কারণ হিসেবে পাকিস্তান প্রীতিকে বড় করে দেখছেন আওয়ামী লীগের এ নেতা। তবে, সর্বোচ্চ ৫০ নম্বর ছিলো গণিতে।

Reneta

এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, তিনি আগে থেকেই জানতেন ভবিষ্যতে চুরি-টুরি করতে হবে! এজন্যই হয়তো গণিতটা ভালো করে রপ্ত করেছিলেন।

এছাড়া, ইতিহাস,ভুগোল এবং ঐচ্ছিক বিষয়ে পেয়েছিলেন যথাক্রমে ১০,২০ ও ১০ করে নম্বর।

এসএসসি পরীক্ষার্থীদের ফল সম্পর্কে খালেদা জিয়ার মন্তব্য জাতিকে হতাশ করেছে মন্তব্য করে তিনি বলেন: আপনার (খালেদা জিয়া) এখনই জাতির সামনে ক্ষমা উচিত। তার এ বক্তব্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের হতাশ করেছে।

বিএনপির ভিশন-২০৩০কে আওয়ামী লীগ ডিজিটাল চুরি বললেও বিএনপি দাবি করেছেন-আওয়ামী লীগের আগেই ২০০৮ সালে বিএনপি ভিশন-২০৩০ দিয়েছিলো। এর জবাবে হাছান মাহমুদ বলেন: আমি তো মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ‘মিথ্যা ফখরুল ইসলাম আলমগীর’ হওয়া উচিত! ২০০৮ সালেই যদি ভিশন-২০৩০ দেওয়া হয়ে থাকলে কেউ জানতে পারলো না কেনো? খালেদা জিয়া কি ফখরুল সাহেবের কানে কানে বলে দিয়েছিলেন! বিএনপি তাদের ভিশন-২০৩০ কে রংধনু ভিশন নামে আখ্যা দিয়েছে।

“প্রকৃত অর্থেই তাদের ভিশন-২০৩০ রংধনুর মতোই। রংধনু যেমন হঠাৎ আকাশে উঠে আবারও বাতাসে মিলিয়ে যায়, বিএনপির ভিশনও রংধনুর মতো বাতাসে মিলিয়ে গেছে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিখালেদা জিয়াবিএনপিহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT