বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে আইজি প্রিজনকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী। এসব বিষয় মাথায় রেখেই তিনি সবধরণের সুযোগ সুবিধা পাবেন। তারপরও যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেজন্য এই নির্দেশনা দেয়া হয়েছে।







