চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার আইনজীবীদের ‘দরখাস্ত গ্রহণ করেনি’ কারা কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

খালেদা জিয়ার শারীরিক এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাকে ডিভিশন দেওয়ার আবেদন নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসলেও তার আইনজীবীদের আবেদন কারা কর্তৃপক্ষ গ্রহণ করেনি।

বিএনপির যুগ্ম মহাসিচব ও খালেদা জিয়ার এই মামলার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কারা ফটকে দুই ঘণ্টা অবস্থান করার পর ফিরে যাওয়ার সময় একথা বলেন।

তিনি বলেন: ৫টা ৩৫ মিনিট থেকে কারা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ২ ঘণ্টা ৭ মিনিট অপেক্ষা করেছি। তারপরও আমাদের আবেদন কেউ গ্রহণ করেনি। আমরা খালেদা জিয়ার শারীরিক এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাকে ডিভিশন দেওয়ার আবেদন নিয়ে এসেছিলাম।

এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলারের সঙ্গে দেখা করতে কারা ফটকে আসেন বিএনপি চেয়ারপার্সনের তিন আইনজীবী। আইনজীবীরা হলেন- বিএনপির যুগ্ম মহাসিচব ও খালেদা জিয়ার এই মামলার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাকির হোসেন ভূইয়া ও এস এম জুলফিকার।

জাকির হোসেন ভূইয়া গণমাধ্যমকে বলেন: আমরা জেলারের সঙ্গে দেখা করতে এসেছি। বেগম খালেদা জিয়াকে পুরনো এই কারাগারে রাখার বিষয়ে জানতে আমরা জেলারের কাছে আবেদন করবো।

এর আগে শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্বজন ও দলের নেতাকর্মীরা। দেখা করতে এসে তারা খালেদা জিয়ার সঙ্গে এসময় তারা প্রায় ৪০ মিনিট কথা বলেন বলে জানিয়েছেন সিনিয়ন জেল সুপার জাহাঙ্গীর কবির।

Reneta

তিনি জানান: শুক্রবার বিকেল তিনটার দিকে খালেদার স্বজনেরা দেখা করতে কারা ফটকে আসেন। এবং প্রায় ৪ টা ১৫ মিনিটে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে স্বজন ও নেতাকর্মীরা দেখা করার পর কোন কথা না বলেই চলে যান। খালেদার স্বজনের মধ্যে ছিলেন তার ভাই শামীম ইসকান্দার, তার স্ত্রী নাসরিন ইসকান্দার, ছেলে অভিক ইসকান্দার, ও খালেদা জয়ার বোন সেলিমা ইসলাম।

এছাড়াও দলীয় নেতা কর্মীর মধ্যে ছিলেন বিএনপির নিবার্হী কমিটির সদস্য ড. অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, সুপ্রীম কোর্টের আইনজীবী ও বার এসোসিয়শনের ভাইস প্রেসিডেন্ট উম্মে কুলসুম রেখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীকারা কর্তৃপক্ষকারাগারখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT