চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের আদেশ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:১৭ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
আদালত
A A
ফাইল ফটো

ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের আদেশ দিয়েছেন বিশেষ আদালত। এ জন্য আগামী ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দেন আদালত।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে বিশেষ আদালতে উপস্থিত হলে আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালত খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের আদেশ দিয়ে বলেন, ‘১৫ তারিখ হাইকোর্টের কাছ থেকে মামলার কার্যক্রম মুলতবির আদেশ নিয়ে আসতে ব্যর্থ হলে ৩৪২ ফৌজদারি কার্যবিধি শুরু হবে। এটাই শেষ সুযোগ বলে মন্তব্য করেন আদালত।’

Banglabid

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ও হাজিরার দিন ধার্য ছিলো।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি গুলশান থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আদালত শুরু হয় ১১. ৪০ মিনিটে। এরপর খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষ ব্যারিস্টার জমির উদ্দীন সরকার সময় প্রার্থনা করেন। তবে এর বিরোধীতা করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এ্যাড. মোশাররফ হোসেন কাজল। তিনি মামলাটি ৬০ দিনের মধ্যে নিষ্পন্ন করার যে হাইকোর্টের আদেশ ছিলো তা স্মরণ করিয়ে দেন এবং মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য আদালতের কাছে বিশেষভাবে অনুরোধ করেন।

Reneta

উভয় পক্ষের বক্তব্য শেষে জজ কামরুল হোসেন বলেন, যদি মামলার স্থগিত আদেশ হাইকোর্ট থেকে নিয়ে আসতেন তাহলে আমি সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারতাম। এরপর তিনি আজই আত্মপক্ষ সমর্থনের আদেশ দেন। তিনি তার জন্য ১০ মিনিট সময় প্রদান করেন।

এর আগে গত ২৭ এপ্রিল বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। সর্বশেষ বারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে ৮ মে খালেদাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

বিএনপি চেয়ারপার্সনের আদালতে আগমন উপলক্ষে বকশিবাজার এলাকায় নিরাপত্তা জোরদর করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ।
২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায়।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী (পলাতক) ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান (পলাতক)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT