চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মুক্তি চেয়ে লিফলেট বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণ করছে দলটি।

বৃহস্পতিবার সকালে এ লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্র থেকে জেলায় জেলায় পৌঁছানো হয়েছে লিফলেট।

চেয়ারপার্সনের মুক্তির দাবিতে এই লিফলেটে মোট নয়টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। ‘বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কর্তৃক প্রকাশিত’ লিফলেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘প্রতিহিংসার বিচারে বন্দি; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার দেশবাসীর প্রতি আহ্বান’।

এতে বলা হয়েছে, ‘দেশের সব প্রথা-প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ওয়াদাকে ভাঁওতাবাজি প্রমাণ করে চালের দাম এখন ৭০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।’

লিফলেটে তুলে ধরা হয়েছে, ‘মানুষের কাজের সংস্থান নেই। চাকরির খোঁজে লুকিয়ে বিদেশ যাওয়ার পথে আমাদের তরুণরা সাগরে ডুবে মরছে।’

লিফলেটে আরও রয়েছে, ‘উন্নয়ন প্রকল্পের ব্যয় পাঁচ-দশগুণ বাড়িয়ে এরা লুটের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি এখন লাগামছাড়া।’

Reneta

দেশে ন্যায়বিচার নেই, ইনসাফ নেই, জনগণের নিরাপত্তা নেই। নারী ও শিশুরা পাশবিক নির্যাতনের শিকার বলেও দাবি করা হয়েছে লিফলেটে।

এতে আরও বলা হয়েছে, ‘দেশে এখন সত্যিকারের সংসদ নেই। তথাকথিত সংসদে নেই প্রকৃত বিরোধী দল। শাসকদের কোথাও কোনো জবাবদিহিতা নেই।’

‘অনেক মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। দুঃসহ বন্দি জীবন কাটাচ্ছেন অগণিত নেতাকর্মী ও ভিন্নমতের মানুষরা। অসংখ্য মানুষ হামলা-মামলা-হুলিয়া নির্যাতনের শিকার হচ্ছেন।’

বাংলাদেশের মানুষ এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করে লিফলেটে বলা হয়েছে: ‘আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি।’

‘আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের সরকার কায়েমের জন্য শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিজম্যানের ‘একুশ শতকের বিস্ময়ে’ বার্সার কাছে অ্যাটলেটিকো

পরবর্তী

নেইমারের সমস্যা গুরুতর, অস্ত্রোপচার করাতেই হবে

পরবর্তী

নেইমারের সমস্যা গুরুতর, অস্ত্রোপচার করাতেই হবে

নিজাম হাজারীর এমপি পদ বৈধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT