আদালত

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি ২৫ এপ্রিল

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি ২৫ এপ্রিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় চার্জ গঠনের শুনানি আবারো পিছিয়ে ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

১১ মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহ ছাড়াও দারুস সালাম থানার আটটি ও যাত্রাবাড়ি থানার দুটি নাশকতার মামলা রয়েছে।

খালেদা জিয়ার সময়ের আবেদনে আইনজীবীরা বলেন, অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হননি। এছাড়া হাইকোর্ট তিনটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন, বাকিগুলোরও স্থগিতাদেশের আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় আছে।

বিষয়:খালেদা জিয়া নাশকতা রাষ্ট্রদ্রোহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…