খালেদাকে নির্বাচনী আইন মানার অনুরোধ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনী আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন সিটি নির্বাচনে ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থীত মেয়র প্রার্থী আনিসুল হক। আজ বুধবার ঢাকার মিরপুরে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি এই অনুরোধ জানান।
নির্বাচনে সেনা মোতায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনিসুল বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সত্যিই ইতিবাচক। এর মাধ্যমে একটি সুষ্ঠ এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আমরা আশা করছি।
গাড়ি বহর নিয়ে প্রচারণা বিষয়ে গতকাল (মঙ্গলবার) ঢাকা উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালকে সর্তক করে চিঠি দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। খালেদা জিয়া ঢাকার দুই করপোরেশনে বিএনপি সর্মথিত দুই প্রার্থীর পক্ষে গাড়ি বহর নিয়ে প্রচারণা চালিয়ে আসছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






