চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালাস পেয়েও ৮ বছর ধরে কারাগারে খুরশিদ

পরাগ আজিমপরাগ আজিম
৯:২২ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার ৮ বছর পরও কারাগার থেকে মুক্তি পাননি ফেনীর দাগনভূঁইয়ার খুরশিদ আলম। নিম্ন আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র উধাও হয়ে যাওয়ায় তার মুক্তি আটকে আছে।

২০০২ সালে ফেনীর দাগনভূঁইয়া থানার হত্যা মামলায় ২০০৫ সালের ৯ অক্টোবর দোকান কর্মচারী খুরশিদ আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত।

ওই রায়ের বিরুদ্ধে তার পক্ষ থেকে কেউ কোনো আপিল না করায় হাইকোর্ট থেকে বিধি অনুযায়ী জেল আপিল করা হয়।

ওই জেল আপিলে ২০১০ এর ২৯ নভেম্বর খুরশিদ আলমকে খালাস দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতে পাঠানো হলেও আর কোনো আইনি প্রক্রিয়া এগোয়নি। ফেনীর আদালতে এর কোনো হদিস পাননি খুরশিদ আলমের স্বজনরা।

সম্প্রতি বিষয়টি জানার পর সুপ্রিম কোর্টের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রায়ের সার্টিফাইড কপি তোলার উদ্যোগ নেন।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর পাওয়া ওই কপিতে দেখা যায়, খালাসের রায়ের অনুলিপি ফেনীর আদালতে পাঠানো হয় ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি। কিন্তু সেখানে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় মুক্তি পাননি খুরশিদ আলম।

Reneta

তবে এসব নিয়ে আর আক্ষেপ করতে চান না গ্রামে বসবাস করা খুরশিদ আলমের স্বজনরা। সন্তানদের এখন একটাই চাওয়া, কবে মুক্তি পাবেন তাদের বাবা।

গত ১২ সেপ্টেম্বর খুরশিদ আলমের খালাসের আবেদনসহ রায়ের সার্টিফাইড কপি ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতে জমা দেয়া হয়েছে। ২ অক্টোবর এর শুনানি হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেনীরায়লিড নিউজহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT