ঢাকাস্থ সৌদি দুতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টে রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আদলত এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন।
রোববার বিচারপতি মো.আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চ রায় ঘোষণার জন্য এই ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
২০১২ সালের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায়ে ওই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ।
এর আগে ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলি (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের দুইদিন পর গুলশান থানা পুলিশ এ ঘটনায় মামলা করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়।







