চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য গুদামের কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

১৯০ মেট্রিক টন সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরেশ পাল চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অভিযুক্ত অপর আসামীরা হলেন, খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী মোঃ শাহজাহান (মিন্টু), নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, স্প্রেম্যান মোহাম্মদ শাহজাহান, কক্সবাজারের টেকপাড়ার মেসার্স হিমায়ন সীফুডস এর সত্ত্বাধিকারী দিলরুবা হাসান ও গাড়ির মাঠ এলাকার মেসার্স মোহনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সেলিম রেজা।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা একে অপরেরর সহযোগীতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ১৯০.৪৪২ মেটিক টন সরকারি চাল আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় গত ২৯ জুলাই জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আফিফ আল মাহমুদ ভুঁঞা কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেন।

গত ৩০ জুলাই কক্সবাজার শহর থেকে আটক করা হয়েছিল মামলার প্রধান অভিযুক্ত আসামী পরেশ পাল চৌধুরীকে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ জনের বিরুদ্ধে মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT