অব্যাহত খাদ্যের দাম বৃদ্ধিতে ধ্বংসের মুখে পড়েছে কুড়িগ্রামের পোল্ট্রি শিল্প।
গত ৬/৭ মাসে চার দফায় পোল্ট্রি খাদ্যের দাম বস্তা প্রতি তিনশ’ থেকে ছয়শ’ টাকা বৃদ্ধি পেলেও নিম্নগামী রয়ে গেছে ডিম ও ব্রয়লারসহ অন্যান্য মুরগীর দাম।
এতে বেশিরভাগ ক্ষুদ্র খামারিই ক্ষতির মুখে খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।








