বাংলাদেশ

খরচ সামলাতে ঢাকা মেডিকেলে রাজীব, সহযোগিতা চায় পরিবার

রাজীব হোসেন-বাস-হাত হারানো

দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় হাত হারানো কলেজ শিক্ষার্থী রাজীব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আর্থিক সংকটে থাকা রাজীবের পরিবার চিকিৎসা ও চাকরির জন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছে।

দুই ভাইকে বড় করার দায়িত্ব ছিল ছোট বেলায় বাবা-মা হারানো রাজীবের। পড়ার পাশাপাশি তাই খরচ সামলাতে কম্পিউটার প্রতিষ্ঠানে দুই হাতে কম্পোজ করতেন। বেপরোয়া বাস চলাচল কেড়ে নিয়েছে সেই হাত।

বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ সামলানো কঠিন। তাই শমরিতা হাসপাতাল থেকে রাজীব এখন ঢাকা মেডিকেলে।

রাজীবের হোসেনের জন্য তার পরিবার সরকারের কাছে সহযোগিতার আবেদন করেছে বলে জানিয়েছেন রাজীবের মেজ খালা খাদিজা বেগম লিপি।

পুলিশ জড়িত দুই চালককে গ্রেপ্তার করেছে। তাদের কঠোর শাস্তির দাবি করেছে রাজীবের স্বজনরা।

এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ বেপরোয়া চালকদের কঠোর শাস্তির আওতায় আনায় দাবি জানিয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সরকার কঠোর হবে, এই প্রত্যাশা সবার।

বিস্তারিত দেখুন লুৎফর রহমান সোহাগের ভিডিও রিপোর্টে:

বিষয়:রাজীব হোসেন রাজীবের হাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…