কুমিল্লা

খন্দকার মোশাররফের গাড়ি বহরে দুই বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

খন্দকার মোশাররফের গাড়ি বহরে দুই বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি বহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে দুটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট গাড়ি কুমিল্লার সাচার রোডে আসতে থাকলে ঢাকাগামী দুইটি বাস দু’দিক থেকে এসে মাইক্রোবাস এবং প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে।

এ সময় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

মাইক্রোবাসে থাকা আরও কিছু নেতা কর্মী আহত হয়েছে। তাদের কুমিল্লার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়:কুমিল্লার দাউদকান্দি খন্দকার মোশাররফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…