রাজনীতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফের বক্তৃতা, বাংলাদেশ জাতীয় পার্টি নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় পার্টির নেতা খন্দকার মোশাররফ এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

মঙ্গলবার (২৭ মে) সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, শুধু সংস্কার প্রক্রিয়া নয়, ফ্যাসিষ্টদের বিচার প্রক্রিয়াও চলমান থাকবে। তবে নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতির বক্তব্য বিভ্রান্তিকর।

তিনি বলেন, অবিলম্ব নির্বাচনের রোডম্যাপ জরুরি, এর কোন বিকল্প নেই। এছাড়া ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের জোর দাবি বিএনপির।

ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিভেদ সৃষ্টি না করে ঐক্য আরও শক্তিশালী করতে হবে। এর জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকার জন্য কিছু উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি।

তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা অসম্ভব হয়ে উঠবে। অথচ নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন ধরনের উছিলা সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, বিচারের কথা বলা হচ্ছে, অথচ এটি বিএনপিও চায়। তবে বিচার হতে হবে স্বাধীন বিচার ব্যবস্থায়, দিনক্ষণ দিয়ে বিচার করতে গেলে সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে।

বিষয়:খন্দকার মোশাররফ নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…