চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়লা উধাও: তদন্ত প্রতিবেদনে নেই সাবেক কোনো ব্যবস্থাপনা পরিচালকের নাম

রফিকুল বাসাররফিকুল বাসার
৮:১৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

‘কয়লা উধাও’ ঘটনা তদন্ত প্রতিবেদনে সাবেক কোনো ব্যবস্থাপনা পরিচালকের নাম নেই। নির্দিষ্টভাবে কোনো কর্মকর্তাকে দোষী করা হয়নি। শুধু পরিস্থিতি উপস্থাপন করা হয়েছে। একই সাথে ভবিষ্যতের জন্য কিছু সুপারিশ করেছে কমিটি। তবে কয়লা না থাকার বিষয় নিশ্চিত হয়েছে তারা।

বড়পুকুরিয়া খনির ‘কয়লা উধাও’ ঘটনা তদন্তে পেট্রোবাংলা থেকে কমিটি করা হয়। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন) কামরুজ্জামানকে এই কমিটির আহ্বায়ক করা হয়। বুধবার কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।

তদন্ত কমিটির একজন সদস্য বৃহস্পতিবার চ্যানেল আইকে বলেন, প্রতিবেদনে কোনো ব্যক্তির নাম নেই। এই অল্প সময়ে এভাবে নির্দিষ্ট করে কারও নাম বলা সম্ভব নয়। এটা দীর্ঘ দিনের সমস্যা। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি জড়িত থাকলে তা উদঘাটনে আরও পর্যবেক্ষণ দরকার।

প্রতিবেদনে সাবেক কোনো কর্মকর্তার নাম না থাকলেও বর্তমান কর্মকর্তাদের গাফিলতি ও দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে। বলা হয়েছে, বর্তমান কর্মকর্তাদের গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, কাগজের হিসাবে কয়লা মজুদ থাকার কথা। কিন্তু সে কয়লা বাস্তবে নেই। এটা প্রতিবেদনে লেখা হয়েছে। কয়লার পুরো হিসাব স্বচ্ছভাবে রাখা হয়নি। শুধু কয়লা তোলা, বিক্রি আর মজুদের হিসাব রাখা হয়েছে। কিন্তু পদ্ধতিগত লোকসানের কোন হিসাব রাখা হয়নি।

কীভাবে বার্ষিক আয়-ব্যয় বা উদ্বৃত্তপত্র তৈরি করা হলো জানতে চাইলে তিনি বলেন, এটাই এই খনি পরিচালনার সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য হিসাব পদ্ধতি নতুনভাবে করার সুপারিশ করা হয়েছে।

Reneta

বিভিন্ন মাধ্যমে কয়লা উধাও হওয়ার ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির চারজন সাবেক ব্যবস্থাপনা পরিচালকের নাম এসেছে। শুধু চারজন কেন? অন্য ব্যবস্থাপনা পরিচালকরা নয় কেন? জানতে চাইলে তিনি বলেন, সাবেক কোনো কর্মকর্তার নাম প্রতিবেদনে নেই।

পদ্ধতিগত লোকসান আন্তর্জাতিকভাবে যে পরিমাপে করা হয় তা ধরে এখন থেকে হিসাব করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রথম থেকে এ পর্যন্ত কেউ কয়লার হিসাব রাখেনি। ফলে এই দায়িত্বে যারাই ছিলেন তারা সকলে জড়িত। তারাও দায়ী। দায়ীদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল।

ঘটনা আরও তদন্তের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আর একটা কমিটি করা হবে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাকেও রাখা হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তুলে মজুদাগারে রাখা হয়। কয়লা তোলা এবং বিক্রির হিসাব রাখা হয়েছে। কিন্তু সিস্টেম লস বিষয়ে কিছু হিসাব রাখা হয়নি।

বড়পুকুরিয়া খনির কয়লা দিয়ে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চলে। বর্তমানে খনির গুহা পরিবর্তন করায় কয়লা উত্তোলন বন্ধ আছে। অতীতেও এমন হয়েছে। কিন্তু তখন বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য আগে থেকেই কয়লা মজুদ করে রাখা হতো। এবার আর তা হয়নি। আর তাতেই হিসাবে থাকলেও বাস্তবে কয়লা না থাকার বিষয় জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কয়লা উধাওলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT