চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়লাখনি মামলা বাতিল বিষয়ে রায় যে কোনো দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। রায় দেওয়া হবে যে কোনো দিন। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আবেদনের ওপর শুনানি শেষে রায় অপেক্ষমাণ রাখেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ. জে. মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রগীব রউফ চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূইয়া।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাগীব রউফ চৌধুরী জানান, শুনানি শেষে যেকোনো দিন রায় ঘোষণা করা হবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক মামলাটি করে। পরে ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।শুনানির পর ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দেন এবং মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই রুলের শুনানি করেন।

রুল শুনানির সময় মামলার চূড়ান্ত প্রতিবেদন ও নিম্ন আদালতে মামলার নথি তলবের নির্দেশনা চেয়ে খালেদার করা দুটি আবেদন গত ২৩ অগাস্ট খারিজ করে মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ আগস্ট দিন ঠিক করে দেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবড়পুকুরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT