চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদে জাদুকরের ‘৫০০ তম’ ম্যাজিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। শিরোপা আর রেকর্ডে সমৃদ্ধ লিওনেল মেসির সামনে রয়েছে নতুন এক মাইলফলকের হাতছানি।

আজ বুধবার ‘লা লিগা’য় বাংলাদেশ সময় রাত দেড়টায় রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে মাঠে নামলে মেসি বার্সেলোনার হয়ে ৫০০ ম্যাচে খেলার মাইলফলক স্পর্শ করবেন এই ফুটবলের ক্ষুদে জাদুকর।

মেসির মাইলফলকের ম্যাচ নিয়ে উচ্ছসিত স্পেনের সংবাদমাধ্যম। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুনডো দিপোত্রিভ’ এই ম্যাচের রাতকে ‘৫০০ ম্যাজিকের রাত’ বলে অভিহিত করেছে।

মেসি বার্সেলোনার হয়ে ৪৯৯ ম্যাচে করেছেন ৪২৪ গোল। এরমধ্যে হ্যাটট্রিক ৩২টি। কাতালান জার্সিতে জিতেছেন ২৬টি ট্রফি। এতে আছে ৭টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও। এছাড়াও ৩ বার করে জিতেছেন কোপা ডেল রে, ক্লাব বিশ্বকাপ আর উয়েফা সুপার কাপ। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ৬ বার।

তাই মেসির ৫০০তম ম্যাচ সামনে রেখে স্পেনের গণমাধ্যমগুলো সেজেছে ভিন্ন সাজে। বার্সেলোনার হয়ে আরো অনেক ম্যাচ খেলবেন মেসি এমন প্রত্যাশার কথা জানিয়েছে স্পেনের অনেক গণমাধ্যম।

বার্সেলোনার জার্সিতে আরো দীর্ঘদিন ‘মেসি ম্যাজিক’ দেখা যাবে বলে জানিয়েছেন তারা। ‘স্পোর্ট’ লিখেছে, ইউ কুয়ে কামপ্লাস মাকোস মাস’। স্প্যানিশ এই শিরোনামের বাংলা করলে মোটামুটি দাঁড়ায় ‘আশা রাখো, মেসি আরো অনেক ম্যাচ খেলবে’।

Reneta

এই মৌসুমেও ফর্মের তুঙ্গে রয়েছে বার্সেলোনা। গত মৌসুমে ট্রেবলসহ মোট পাঁচটি শিরোপা জিতেছে তারা। আগামী ম্যাচগুলোতেও বার্সেলোনা অপ্রতিরোধ্যতার জানান দিচ্ছে কাতালান কাবটির বর্তমান ফর্ম।

বর্তমানে লা-লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ৩৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষুদে জাদুকরের ‘৫০০ তম’ ম্যাজিক

পরবর্তী

জানাই ছিলো কুলাঙ্গাররা আসল চেহারা নিয়ে বেরিয়ে আসবে: শাওন মাহমুদ

পরবর্তী

জানাই ছিলো কুলাঙ্গাররা আসল চেহারা নিয়ে বেরিয়ে আসবে: শাওন মাহমুদ

অনিয়মের অভিযোগে ১৫টি কেন্দ্রে ভোট স্থগিত

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT