চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত পরে: মুজাহিদের স্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৩:০৭ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির অপেক্ষায় থাকা জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্বজনরা। সকাল সাড়ে ১০টায় মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ পরিবারের ৫ সদস্য। প্রায় ৪০ মিনিট কারাগারে অবস্থানের পর বেরিয়ে আসেন তারা।

মুজাহিদের স্ত্রী তামান্না জাহান সাংবাদিকদের জানান, নিয়মিত সাক্ষাতের অংশ হিসাবে মুজাহিদের সঙ্গে তারা দেখা করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে বলেছেন মুজাহিদ।

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি-না এমন প্রশ্নের জবাবে মুজাহিদের স্ত্রী বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন তারা।

Banglabid

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের পর আপিল বিভাগও এই জামায়াত নেতার ফাঁসির আদেশ বহাল রাখে। গত ১ অক্টোবর সে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়।

চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী মুজাহিদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন।

ওই রায় চ্যালেঞ্জ করে মুজাহিদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে গেলে সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন। তবে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনাল তাকে তিনটিতে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ শুধুমাত্র ষষ্ঠ অভিযোগে অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধমুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়া নিয়ে উত্তপ্ত বিশ্বরাজনীতি

পরবর্তী

শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইন কার্যকরে প্রয়োজন বিধি প্রণয়ন

পরবর্তী

শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইন কার্যকরে প্রয়োজন বিধি প্রণয়ন

সিরিয়ার যুদ্ধে রাশিয়ার লাভ-ক্ষতি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT