চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থানে বিশ্বের ব্যাংকের ২ হাজার ১২৫ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশকে ২ হাজার ১২৫ কোটি টাকা (২৫০ মিলিয়ন ডলার) ঋণ দেবে বিশ্বব্যাংক। পাঁচ বছর গ্রেস পিরিয়িডসহ ৩০ বছরে বাংলাদেশকে এ ঋণ শোধ করতে হবে।

সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। শিগগিরই এ বিষয়ে দুই পক্ষের চুক্তি সই হবে।

শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Banglabid

এতে বলা হয়, চলমান ‘উন্নয়ন নীতি ও কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় এই অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক, যার মাধ্যমে করোনায় অভিঘাতে ক্ষতিগ্রস্ত তরুণ, নারীসহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মানসম্মত কাজের সুযোগ সৃষ্টি করা হবে।

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত এক বছরে চলমান কর্মসূচির আওতায় বাংলাদেশকে এ নিয়ে মোট ৭৫ কোটি ডলার ঋণ দিয়েছে বাংলাদেশের উন্নয়ন সহযোগীর সবচেয়ে বড় অংশীদার বিশ্বব্যাংক। এরই মধ্যে দুই কিস্তির টাকা ছাড় করেছে সংস্থাটি।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশের উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে কাজের সুযোগ সৃষ্টি করা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট শক্তিশালী হলেও কমে গেছে কর্মসংস্থানের গতি, বিশেষ করে উৎপাদনশীল খাতের। কোভিড-১৯ এর কারণে ঝুঁকি আরও বেড়ে গেছে। এর অভিঘাত বেশি পড়েছে গরিব ও নারীদের ওপর।

Reneta

বিশ্বব্যাংক বলেছে, করোনার কারণে বাংলাদেশে অনেক লোক চাকরিচ্যুত হয়েছে। কাজ হারিয়েছে শ্রমিকরা। বন্ধ হয়ে গেছে অনানুষ্ঠানিক খাতের অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান।

এই অর্থ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে দেয়া হবে, যাতে শ্রমিকরা তাদের কাজ ফিরে পান। ফলে তাদের আয়-রোজগারের পথ তৈরি হবে এবং দ্রুত পুনরুদ্ধার হবে অর্থনীতি।

সংস্থাটির ধারণা, চলমান এই কর্মসূচির আওতায় প্রায় ৫০ লাখ লোকের চাকরি সুরক্ষা হবে। এ ছাড়া দেশটির ব্যবসা–বাণিজ্যে গতি বাড়াবে, খরচ কমাবে ও শ্রম বাজার চাঙা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিকর্মসংস্থানবিশ্বব্যাংকবিশ্বব্যাংকের ঋণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে জেলা কালচারাল অফিসারকে ‘শ্বাসরোধে হত্যা’

পরবর্তী

রাষ্ট্রপতির সাথে মোদির সৌজন্য সাক্ষাত

পরবর্তী

রাষ্ট্রপতির সাথে মোদির সৌজন্য সাক্ষাত

কানাডায় বাংলাদেশের পতাকাবাহী মোটর শোভাযাত্রা 

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT