ফুটবল

ক্ল্যাসিকোর ব্যর্থতা জুভেন্টাসে ফেলে আসল বার্সেলোনা

বার্সেলোনা খেলোয়াড়রা জুভেন্টাসের বিরুদ্ধে গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ও জুভেন্টাসের ফুটবল ম্যাচের সময় খেলোয়াড়রা একে অপরের সাথে আলাপ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লা লিগায় দুঃসময় যাচ্ছে, তিন দিন আগে মিলেছে এল ক্ল্যাসিকোতে হারের ক্ষত। চ্যাম্পিয়ন্স লিগে ঠিক উল্টো, ছুটছে সাফল্য রথ। লিওনেল মেসি ও উসমানে ডেম্বেলের গোলে জুভেন্টাসের মাঠ থেকে দারুণ জয় সঙ্গী করে ইউরোপ সেরার মঞ্চে নতুন মৌসুমে টানা সাফল্য ধরে রেখেছে রোনাল্ড কোম্যানের দল।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচে জুভেন্টাসের মাঠে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল মেসিরা।

ক্রিস্টিয়ানো রোনালদো না থাকার ম্যাচে জুভদের উপর শুরু থেকেই আক্রমণ ছড়ি ঘোরানো বার্সেলোনা ম্যাচের ১৪ মিনিটে লিড নেয়। মেসির বাড়ানো বলে ডেম্বেলে গোল আনেন।

পরে একাধিক সুযোগ নষ্ট করে অতিথিরা। গ্রিজম্যান, মেসি, ডেম্বেলে সুযোগের পর সুযোগ তৈরি করে হাতছাড়া করতে থাকেন। ১-০তেই আসে মধ্যবিরতি।

বিরতির আগে আলভারো মোরাতার একটি গোল অফসাইডে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফিরেও একবার একই ভাগ্য হয় এ মৌসুমেই ধারে জুভেন্টাসে খেলতে যাওয়া মোরাতার।

ম্যাচের ৮৫ মিনিটে একজন কমে হয়ে যায় স্বাগতিকদের, চলতি মোসুমে বার্সায় খেলতে আসা মিরালেম পিয়ানিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়তে হয় মেইথ ডেমিরালকে।

শেষে যোগ করা সময়ে আসে বার্সার দ্বিতীয় গোল। ফাতিকে নিজেদের বস্কে ফেলে দিয়ে পেনাল্টি উপহার দেয় জুভেন্টাস, মেসি জালে বল পাঠাতে ভুল করেননি।

বিষয়:উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জুভেন্টাস ডেম্বেলে বার্সা মেসি মেসি-রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…