বিনোদন

আলোচনায় ক্লোয়ি ঝাওয়ের প্রথম মার্ভেল ছবি ‘এটারনালস’ এর ট্রেলার

অ্যাভাটার সিনেমার চরিত্ররা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভাটার সিনেমার চরিত্ররা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে, বিশাল জলরাশি পেছনে, সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামনে এলো মার্ভেল স্টুডিওর সুপারহিরো ফিল্ম ‘এটারনালস’-এর প্রথম ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী ক্লোয়ি ঝাও।

পৃথিবীতে গোপনে বসবাসকারী এলিয়েন সুপারহিরোদের নিয়ে এই ছবির গল্প। হাজার বছর ধরে তারা পৃথিবীতে বাস করছে। পৃথিবীর মানুষকে বাঁচাতে এক হয়ে কাজ করে তারা।

ছবিতে অভিনয় করেছেন গিমা চান, রিচার্ড ম্যাডেন, কিট হ্যারিংটন, সালমা হায়েক ও অ্যাঞ্জেলিনা জোলি।

হলিউডে এ বছরের সবচেয়ে আলোচিত পরিচালক চীনা-মার্কিন নারী ক্লোয়ি ঝাও। তার ‘নোম্যাডল্যান্ড’ ছবিটি অস্কারে সেরা পরিচালক ও সেরা ছবি সহ পাঁচটি পুরস্কার জিতে নিয়েছে। এই নির্মাতার চতুর্থ ছবি ‘এটারনালস’। এর আগে তার পরিচালনায় ২০১৫ সালে ‘সংস মাই ব্রাদার টট মি’ ও ২০১৭ সালে ‘দ্য রাইডার’ মুক্তি পেয়েছিল।

‘এটারনালস’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ নভেম্বর। -ডেডলাইন

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলি এটারনালস এলিয়েন কিট হ্যারিংটন মার্ভেল সালমা হায়েক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…