চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র্যাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছেন। উৎসবমুখর পরিবেশে বিদায়ী কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর হয়। এসময় বিদায়ী কমিটি, নতুন কমিটি ও ক্র্যাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্র্যাবের বিদায়ী কমিটির সভাপতি সালেহ আকন বলেন: বিদায় মানে চলে যাওয়া নয়। শুধু চেয়ারের পরিবর্তন হয়ে থাকে। আমরা সবাই মিলে কাজ করবো। ক্র্যাবের একজন সাধারণ সদস্য হিসেবে যখনই কোনো কাজে ডাকবেন তখনই এসে হাজির হবো। আগামী দিনে ক্র্যাব আরও শক্তিশালী হবে।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন: ক্র্যাবের রীতি অনুযায়ী নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। সামনের দিনগুলোতে ক্র্যাব নতুন কমিটির নেতৃত্বে এগিয়ে যাবে।

দায়িত্ব গ্রহণ করে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলে একটি টাস্কফোর্স গঠন করা হবে। যে টাস্কফোর্স আগামীতে যেসব সাংবাদিকের কোনো কারণ ছাড়াই চাকরি চলে যায়, পেশার কাজে গিয়ে নির্যাতনের শিকার হয় এমন বিভিন্ন বিষয়াদি দেখভাল করবে। তদন্ত করবে, সমস্যা কোথায়।

এছাড়া সকলের সহযোগিতায় ক্র্যাবের উন্নয়নের ঘোষণা দেন তিনি। ভোটের মাধ্যমে ক্র্যাবের সদস্যরা তাকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

Reneta

সাধারণ সম্পাদক দীপু সারোয়ার বলেন: কেউ বিদায় হননি। তারা সাথেই থাকবেন। বিদায়ী কমিটির সকল সদস্যদের পরামর্শ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ক্র্যাবকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

ক্র্যাবের ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ সভাপতি মিজান মালিক, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক দুলাল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক বকুল, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম রাজী, কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, এছাড়া কার্যনির্বাহী ৩ সদস্য হলেন, মাসুদ আলম, শাহীন আব্দুল বারি ও সাইফ বাবলু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্র্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক কমিশনারের নির্দেশনায় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে: এইচ টি ইমাম

পরবর্তী

ভোলায় সরগরম নির্বাচনী মাঠ

পরবর্তী

ভোলায় সরগরম নির্বাচনী মাঠ

ইনু-মেননই শেখ হাসিনার বিশ্বস্ত মিত্র

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT