চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াজগত: নস্টালজিক হাওয়াই মিঠাই সৌরভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
পাক্ষিক ক্রীড়াজগতের একটি প্রচ্ছদ

পাক্ষিক ক্রীড়াজগতের একটি প্রচ্ছদ

বাংলা ক্রীড়া পত্রিকা ক্রীড়াজগত চার দশকের পথচলা পার করতে যাচ্ছে আগামী ২০ জুলাই। পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ সেটির স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। প্রিন্ট মিডিয়ার কঠিনতম এই সময়ে পাক্ষিকটির বর্ষশুরু সংখ্যার কথা তুলে ধরেছেন তাতে। লিখেছেন, এটি নস্টালজিক হাওয়াই মিঠাই সৌরভ ছড়িয়ে দেবে।

ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ ‘ইহা কোন বিজ্ঞাপন নয়’ শিরোনামে পোস্টটি শুরু করেছেন। লিখেছেন, ‘আগামী ২০ জুলাই ৪১ বছরে পা দেবে ‘ক্রীড়াজগত’। ইতোমধ্যে ৪০ বছর পূর্ণ করেছে জাতীয় এই ক্রীড়া পাক্ষিক। একটি বাংলা ক্রীড়া পত্রিকার চার দশকের পথচলা নিঃসন্দেহে বিরলতম ঘটনা। এরসঙ্গে জড়িয়ে আছে কত কত জনের কত রকম স্মৃতি। কোনোটা আনন্দের। কোনোটা গৌরবের। বেদনাও কি নেই? আছে কত ইতিহাসের উপাদানও। সেই স্মৃতি আর ইতিহাসকে তো একই মলাটের মধ্যে ধারণ করা সহজ নয়। তবে অম্ল-মধুর টুকরো টুকরো ঘটনা, স্মৃতিচারণ কিংবা স্মৃতিকাতরতার মাধ্যমে ফেলে আসা দিনগুলোকে কিছুটা হলেও অনুধাবন করা যায়। তাই না? দেশবরেণ্য (আছেন তরুণ প্রজন্মের কেউ কেউ) ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক, ক্রীড়ালেখক, ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ানুরাগীদের কলম ও কী-বোর্ডের যুগল মেলবন্ধনে একটি পত্রিকার সময়খণ্ডকে স্মরণ করার পাশাপাশি সেই সময়ের অনুভব-অনুভূতিকে খানিকটা হলেও তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে ‘ক্রীড়াজগত’ পত্রিকার প্রকশিতব্য বর্ষশুরু সংখ্যায়।’

পরে ছাপা হরফের দুঃসময়ের কথা বলে লিখেছেন, ‘প্রিন্ট মিডিয়ার কঠিনতম এই সময়ে এমন উদ্যোগ কার্যকর করাও যে কত কঠিন, সেটা সংশ্লিষ্টরা পলে পলে অনুভব করতে পারবেন। যাহোক, বিশেষ এ সংখ্যাটি নস্টালজিক করার পাশাপাশি বুকের মধ্যে হাওয়াই মিঠাইয়ের সৌরভ ছড়িয়ে দেবে কিনা সেটা আপাতত একটা প্রশ্ন হয়ে ঝুলে থাকুক। হয়তো ফুটবল প্রজন্মের কাছে এর কদর হবে একরকম আর ক্রিকেট প্রজন্মের কাছে হতে পারে অন্য রকম। আর কিছু না হোক, অন্তত দুই প্রজন্মের বিপরীতমুখী মানসিকতার প্রতিফলন দেখা যেতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাক্ষিক ক্রীড়াজগত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT