টাইগার পেসারদের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তী কোর্টনি ওয়ালশ। রাত সোয়া নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গর্ডন গ্রিনিজ, ডেভ হোয়াটমোরের মতো বড় মাপের কোচের পর এই ক্যরিবীয় বাংলাদেশে এসেছেন মাশরাফি, তাসকিনদের উইকেট শিকারের নতুন কায়দা-কানুন শেখাতে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি কাজ করবেন টাইগার পেসারদের নিয়ে।
টেস্টে প্রথম ৫১৯ উইকেট শিকারী এই গতি দানবের সঙ্গে রোববার বিসিবি’র আনুষ্ঠানিক চুক্তি সইয়ের কথা রয়েছে। ২০০১ সালে অবসরের পর ক্রিকেটের বিভিন্ন অঙ্গনে কাজ করলেও মাশরাফিদের দিয়েই তিনি শুরু করতে যাচ্ছেন তার কোচিং ক্যারিয়ার।








