চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হলেও চলবে সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হতে থাকলেও পাকিস্তানের ইংল্যান্ড সফর বাতিল হবে না, জানিয়েছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস। পাকিস্তানের একাধিক ক্রিকেটারের করোনায় আক্রান্তের খবরে সফর নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছেন সাবেক এ স্পিনার।

ইংল্যান্ড সফরকে সামনে রেখে ২৯ জনের বড় এক দল ঘোষণা করেছে পাকিস্তান। দলের তিন ক্রিকেটার হায়দার আলি, হারিস রউফ ও শাদাব খান করোনায় আক্রান্তের খবরের কয়েকঘণ্টা পর আরও ৭ ক্রিকেটারের সংক্রমণের খবর আসে। শঙ্কায় পড়ে যায় ইংলিশদের বিপক্ষে পাকিস্তানের তিনটি করে টেস্ট ও টি-টুয়েন্টির সিরিজ।

দ্বিতীয়দফা সাত ক্রিকেটারের সংক্রমণের খবর আসার আগেই পাকিস্তানকে নির্ভরতা দিয়ে একটি বার্তা সংস্থাকে জাইলস জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়লেও সিরিজ পেছানো কিংবা বাতিলের কোনো শঙ্কা নেই, ‘সিরিজ শুরু হতে এখনো অনেক সময় বাকি। এই মুহূর্তে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

‘আমরা আরও নমুনার ফলের জন্য অপেক্ষা করছি। যদি আক্রান্তের সংখ্যা আরও বাড়ে তারপরও আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমাদের প্রতিপক্ষকেও তো আমাদের দেশে আসতে দিতে হবে। তাতে যদি বিপদ দেখা দেয় তবে তো সমস্যা।’

দ্রুতহারে করোনা বিস্তারের দিক থেকে পাকিস্তান বিশ্বের অন্যতম। জুনের মাঝামাঝি সময়ে দেশটিতে ৬-৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মঙ্গলবার মারা গেছেন ১০৫ জন।

জুলাইয়ের শেষ নাগাদ পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা। সেই অবস্থায় ইংল্যান্ড সফর করা বড় ঝুঁকির হতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল এন্ড স্পোর্টস সায়েন্স প্রধান ডা. সোহেল সেলিম। দেশের খেলাধুলা বাঁচিয়ে রাখতে সফরের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

Reneta

সেলিমের কথায় সায় জাইলসেরও, ‘খেলাধুলার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তবে আমরা আশাবাদী যে যখন আমরা আন্তর্জাতিক খেলাধুলায় ফিরবো, তা বিশ্বের অসংখ্য মানুষের মনের খোরাক জোগাবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাইলসপাকিস্তান-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT