চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চ হামলা: লাইভ নিয়ে নতুন করে ভাবছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আক্রমণের পরে ফেসবুক লাইভ নিয়ে নতুন করে ভাবছে ফেসবুক।  ওই আক্রমণে ফেসবুক লাইভে এসে বন্দুক দিয়ে দুটি মসজিদে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী।

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা আরো বেশি কিছু করবে।

গত ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ওই হামলায় নিহত হয় ৫০ জন মানুষ। পরে হামলার ওই ভিডিও সরানোর আগে দেখা হয় অসংখ্য বার। এই ঘটনার পরে নিউজিল্যান্ডও তাদের আইনে পরিবর্তন আনছে।

নিউজিল্যান্ড হেরাল্ডে পাঠানো এক চিঠিতে স্যান্ডবার্গ বলেন, ফেসবুকের সবাই আক্রান্তদের, তাদের পরিবারের, মুসলিম সম্প্রদায়ের এবং নিউজিল্যান্ডের সবার সঙ্গে আছে। অনেকেই ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্ম কিভাবে আক্রমণের ভয়াবহ ছবি ছড়িয়ে দিতে ব্যবহৃত হলো সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। আমরা সেই প্রতিক্রিয়া শুনেছি, অবশ্যই আমরা বেশি কিছু করবো।

স্যান্ডবার্গ বলেন, আমরা সীমাবদ্ধতা আনছি লাইভে। কারা লাইভে যেতে পারবে সেটা কিছু বিষয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

ফেসবুক জানিয়েছে, ক্রাইস্টচার্চ হামলার ভিডিও শেষ হওয়ার ১২ মিনিটের মধ্যেই সেটা একজন রিপোর্ট করে। ১৭ মিনিটের ভিডিওটি দেখেছে ২০০ জনেরও কম মানুষ। কিন্তু এর মধ্যেও সেটা অনেক কপি হয়ে যায় বলে নিয়ন্ত্রণে নিতে বেশ ভুগতে হয়।

Reneta

তবে শেরিল স্যান্ডবার্গ ফেসবুকের কোনো নীতির পরিবর্তন ঘোষণা করেননি। জানিয়েছেন কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক লাইভ ব্যবহারের নিয়মনীতি শক্তিশালী করবে এবং এই প্লাটফর্মে ছড়ানো ঘৃণা নিয়ন্ত্রণে আরো বড় পদক্ষেপ নিবে।

ফেসবুক নিউজিল্যান্ডের পুলিশের সঙ্গে এই ঘটনার তদন্তে কাজ করছে বলেও জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

নারী আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে মারা সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT