চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাহিলের ‍হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার জয়, দ্বিতীয়ার্ধে লড়লো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফরোয়ার্ড টিম ক্যাহিলের হ্যাটট্রিকে ৪-০ গোলে জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ২০১২ সালে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের পর সম্প্রতি বাংলাদেশের মাঠে এটা ছিলো অন্যতম আন্তর্জাতিক ম্যাচ। তাই উত্তেজনা থাকাটা যতটা স্বাভাবিক তারচেয়ে খানিকটা বেশিই ছিলো। কারণ সফরকারী অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বয়ং লাল-সবুজরা।

ঘরের মাঠে ফেবারিট হলেও শক্তিশালী অজিদের বিপক্ষে পিছিয়েই ছিলো বাংলাদেশ। সফরকারীদেও দলে ইউরোপের নামী দামী ক্লাবে খেলা ফুটবলাররা খেলেছে। রাঙ্কিংয়েও বিস্তর ফারাক। তাই চেষ্টা যতটা ছিলো ডিফেন্সিভ খেলা যায়।

নিজেদের পায়ে বল কতক্ষণ থাকে সেটারও পরীক্ষা বটে। কারণ অ্যাওয়ে ম্যাচে পার্থে ৫-০ গোলের হারেও বাংলাদেশ যতটা পিছিয়ে গেছে, ততটাই এগিয়েছে অস্ট্রেলিয়া। এমনই এক পরিসংখ্যান আর মাপ-ঝোঁক কেটে বিশ্বকাপ বাছাই পর্বেও ফিরতি লেগে মাঠে নামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তারপরেও বিশ্বকাপের বাছাই পর্ব বলে কথা! উত্তেজনার কমতি ছিলো না।

বিকেলে খেলা শুরু হলেও দুপুর থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বরে ফুটবল প্রেমীদেও ভীড় ছিলো চোখে পড়ার মতো। অনেকটা জানা ফলাফল, তারপরেও আগ্রহের কমতি ছিলো না। চাওয়া ছিলো এটুকুই, লড়াই করেই যেন ফলাফলটা আসে।

শুরুতে দর্শক চাহিদার মতো মিল রেখেই খেলতে থাকে বাংলার দামাল ছেলেরা। ৬ মিনিটের মধ্যে অ্যারোন মোয়ের ফ্রি কিক থেকে টিম ক্যাহিলের গোলে ১-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে পরের ২৯ মিনিট দারুণ চমক দিয়েছে মামুনুল-হেমন্তরা।

৩২ মিনিটে আবারো এগিয়ে যায় সকারুরা। এবারো মোয়ের ক্রস থেকে জটলার মধ্য থেকে ক্যাহিলের গোল। পাঁচ মিনিট পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন  টিম ক্যাহিল। এবারো তাকে গোলে সহায়তা অ্যারোন মোয়ে।

Reneta

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার দু’মিনিট আগে সকারুদের মাইল জেদিন্যাকের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০।

দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলায় ব্যাস্ত থাকে মামুনুল হেমন্তরা। অপরদিকে আক্রমণের ধার আরো বাড়ায় অস্ট্রেলিয়া। কিন্তু লাল সবুজের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় আর কোনো গোলের দেখা পায়নি সকারুরা।

ম্যাচের শেষ মূর্হুতে বেশ কয়েকবার অস্ট্রেলিয় দূর্গে হানা দিলেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT