চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের স্বরাষ্ট্র সচিবের সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব রাজিব মেহর্ষী। দু’দিন স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে ঢাকা ছাড়ার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এসময় ভারতের রাষ্ট্রদূত পংকজ সরণও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দু’দিনের বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সফল হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান রাজীব মেহর্ষী। বৈঠক সফল হওয়ায় প্রধানমন্ত্রীও সন্তোষ প্রকাশ করেন ।

রাজীব মেহর্ষী ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শনের কথাও প্রধানমন্ত্রীকে বলেন। বঙ্গবন্ধুকে ভবনকে ইতিহাসেন সাক্ষী হিসাবে উল্লেখ করেন ভারতের স্বরাষ্ট্র সচিব।

Banglabid

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের পর পরবর্তী সরকারের এই সড়কের নাম পরিবর্তন করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই সড়কের নম্বর পরিবর্তন করে ১১ করা হয়। কিন্তু, বাংলাদেশের সকলেই ৩২ নম্বর বলতেই ওই সড়ককে বোঝে।

ভারতের পানি সম্পদ মন্ত্রী উমা ভারতী এবং বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক মাহমুদের মধ্যে বৈঠক সফল হয়েছে বলেও এসময় প্রধানমন্ত্রীকে জানান পংকজ সরন।

এছাড়া দিল্লিতে ভারত বাংলাদেশের মধ্যে কোস্টাল শিপিংয়ের জন্য এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর) স্বাক্ষর হওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রী অবহিত করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাজ্য সফরকালে লেবার পার্টির সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিকীর সঙ্গে বৈঠকের বিষয়টিও শেখ হাসিনাকে জানান পংকজ।

Reneta

বৈঠকে দু’দেশের সহযোগিতার ক্ষেত্রগুলো জোরদার করার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে যানবাহন চলাচল চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থলবন্দর বাংলাবান্ধায় যানবাহনের জট কমাতে ভারতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও প্রধানমন্ত্রীকে বলেন রাজীব মহের্ষী।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মূখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম এবং স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাহিলের ‍হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার জয়, দ্বিতীয়ার্ধে লড়লো বাংলাদেশ

পরবর্তী

আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের খুলনা বিভাগের অডিশন হবে যশোরে

পরবর্তী

আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের খুলনা বিভাগের অডিশন হবে যশোরে

ছোট গল্প লেখক সেলিনা চৌধুরী আর নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT