লোক সংঙ্গীতের প্রতিযোগীতামূলক রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান-২০১৫ -এর খুলনা বিভাগের অডিশন আগামী ২০ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় যশোর জেলা শিল্পকলা একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।
আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান তরুণ সংঙ্গীত শিল্পীদের জন্য লোক সংঙ্গীতে তাদের প্রতিভা বিকাশে বাংলাদেশসহ বিশ্বের কাছে নিজেকে প্রকাশ করার সবচেয়ে বড় প্লাটফর্ম।
অডিশনে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রতিযোগী শিল্পীরা অংশ গ্রহণ করবে।
খুলনা বিভাগ থেকে যে সব শিল্পী রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে ওইদিন সকাল ৯টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আর যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারনি তারা অডিশনের দিন অনুষ্ঠানস্থলে রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবেন।
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করবেন ০১৭১৭৬৫৯৩৬২.






