ক্যালির্ফোনিয়ায় দুটি বিমানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। রোববার মেক্সিকো সীমান্তের কাছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান দিয়াগো এয়ারপোর্টের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
বিমান দুটির মধ্যে একটি ছিলো টুইন ইঞ্জিন সাবরেলিনার ও আরেকটি ছিলো সিঙ্গেল ইঞ্জিন ক্যাসেনা ১৭২। দুর্ঘটনার পর এর চারপাশের ক্ষেতগুলোতে আগুন লেগে গেলে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত এই সংঘর্ষের কারণ স্পষ্ট করে জানা না গেলেও কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে।







