চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় ২০ বছরে সবচেয়ে বড় ভূমিকম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানছে একের পর এক ভূমিকম্প। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে অঙ্গরাজ্যটির একটি মরু অঞ্চলে।

৭.১ মাত্রার এ কম্পনকে ক্যালিফোর্নিয়ার গত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা।

বিবিসি জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল লস অ্যাঞ্জেলেসের ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে রিজক্রেস্ট শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ০.৯ কিলোমিটার গভীরে।

লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ অবশ্য জানিয়েছে, এত বড় মাপের ভূমিকম্পেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার একই এলাকায় ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ওই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পে কয়েকটি প্রধান সড়কে ফাটল দেখা দেয়। দু’টি বাড়িতে গ্যাসের লাইন লিক করে আগুনও ধরে যায়।যুক্তরাষ্ট্র-ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

পুরো শহরে জরিপ চালিয়ে বড় কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে জানিয়েছে রিজক্রেস্ট শহর কর্তৃপক্ষ। তবে কয়েক জায়গায় বিদ্যুৎ চলে যাওয়া এবং ঘরবাড়ি, দোকানপাটে জিনিসপত্র তছনছ হওয়ার খবর পাওয়া গেছে।

Reneta

তবে তখনকার ওই ভূমিকম্প থেকেই মূলত শুরু হয়েছে একের পর এক আফটারশক। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস’র সর্বশেষ তথ্যমতে, দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঞ্চলে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত আড়াইশ’র বেশি ছোটবড় ভূমিকম্প হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা ১৯ মিনিট) হওয়া ৭.১ মাত্রার ভূকম্পনটিও একটি আফটারশক। এর পরেও আরও বেশ কিছু আফটারশক হয়েছে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিনে আরও অনেকগুলো আফটারশক হবে ওই অঞ্চলে। এর মধ্যে ৭.১ এর চেয়েও আরও বড় মাত্রার ভূমিকম্প হতে পারে।যুক্তরাষ্ট্র-ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

ক্যালিফোর্নিয়া ভূমিকম্পপ্রবণ একটি এলাকা। যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি স্যান আন্দ্রেজ ফল্টের প্রায় ১২শ’ কিলোমিটার দীর্ঘ অংশের ওপর অবস্থিত।

ফল্ট বা ফল্টলাইন হলো পৃথিবীর ভূগর্ভস্থ বিশাল খণ্ডিতাংশ বা টেকটনিক প্লেটগুলোর মিলনস্থল। এই টেকটনিক প্লেটগুলো বিভিন্ন সময় একটু একটু করে অবস্থান পরিবর্তন করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT