চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয় আভিজাত্য ফেরাতে চান হোল্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যে ক্রিকেট আভিজাত্য ছিল, তা ভুলে গেছেন অনেকেই। ক্রিকেট বিশ্বে সেই ক্যারিবীয়ান-মোহ আবার প্রতিষ্ঠা করতে চান জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেই দিয়েছেন, ‘আমাদের দেশের ক্রিকেট ইতিহাস আমরা খুব ভালো করে জানি। আবার আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আর সেটার জন্য ধাপে ধাপে এগোতে হবে আমাদের।’

নেতা হিসেবে আবার বিশ্বসেরা হওয়ার স্বপ্নপূরণ করার জন্য হোল্ডারের দলে যে যথেষ্ট গভীরতা আছে, তা মেনে নিচ্ছেন তিনি। ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের কাছে যে কারণে তিনি কৃতজ্ঞ।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের কথায়, ‘গেইল, রাসেলরা আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। তারা আমাকে সবসময় সাহায্য করে। যেকোনো সাফল্যের জন্য একটা দল গড়ে তোলাটা খুব জরুরি। আমার দলটা সিনিয়র-জুনিয়র মিলিয়ে দারুণ।’

আর সবার মতো বিশ্বকাপের ফেভারিট হিসেবে ইংল্যান্ডকেই বাছছেন হোল্ডার, ‘অনেকগুলো কারণের জন্য ইংল্যান্ড এখন এক নম্বর দল। তারা ক্রিকেটটা দারুণ খেলছে। তাদের গুরুত্ব দিতে হবে। তবে, অন্যান্য দলগুলোও সমান গুরুত্বপূর্ণ।’

একা হোল্ডার নন, তার পুরো দলই এক স্বপ্নে একাকার। আইসিসির ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে এভিন লুইসও বলেছেন, ‘বিশ্বকাপ খেলার স্বপ্ন সবার থাকে। আমরা যখন ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম, ভালোলাগার মুহূর্ত আমাদের ঘিরে ধরেছিল। ঠিক ওরকম উৎসব আবার ফিরে পেতে চাই। যে কারণে এবারের বিশ্বকাপটা আমাদের লক্ষ্য।’

কার্লোস ব্র্যাথওয়েটও বলেছেন তেমন কিছুই, ‘বিশ্বকাপের গুরুত্ব আমার কাছে সর্বোচ্চ। দেশের জার্সি পরে সেরা দলগুলোর বিরুদ্ধে লড়াই করে কাপ জেতার অনুভূতিটাই অন্যরকম।’

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল যুগে ঈদ আনন্দ

পরবর্তী

সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

পরবর্তী
ফেনী-মাদ্রাসা-সোনাগাজী থানার ওসি প্রত্যাহার

সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

'সিরিয়াস ম্যান' নওয়াজউদ্দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT