চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে ফিরছেন ব্রাভো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গাড়ির স্টিয়ারিংয়ের মতো নিজের অবসর সিদ্ধান্তটা ঘুরিয়ে দিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফেরার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। ক্যারিবীয় বোর্ড চাইলে আগামী যেকোনো টি-টুয়েন্টি সিরিজেই তাকে দলে পাবে বলে জানিয়েছেন।

জাতীয় দলে অনেকদিন থেকেই ব্রাত্য। উইন্ডিজের জার্সি গায়ে সবশেষ খেলেছিলেন টি-টুয়েন্টিতে, পাকিস্তানের বিপক্ষে ২০১৬তে। বয়স চলছে ৩৬! জাতীয় দলকে আরকিছুই দেয়ার নেই বলে বিদায় জানিয়েছিলেন। তখন ক্যারিবীয় অলরাউন্ডারের মনের কোণে জমে থাকা অভিমানও বেরিয়ে এসেছিল। পুরনো সব কেচ্ছ্বা অবশ্য এখন ভুলে গেছেন ব্রাভো।

২০১৭’র ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ব্রাভো। পরে সদর্পে ফিরে আসেন পুনর্বাসন কাটিয়ে। আশায় ছিলেন জাতীয় দলে ডাক পাবেন। কিন্তু ক্যারিবীয় নির্বাচকরা তাকে আর যোগ্যই মনে করেননি। ২০১৮তে বিদায়ই বলে দেন।

আবার কেন ফিরতে চান ব্রাভো? উইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিইআইসিবি) পরিচালনা পরিষদে পরিবর্তন আসতেই মত পাল্টেছেন তিনি। রিকি স্কেরিটের জায়গায় ডেভ ক্যামেরন ক্যারিবীয় বোর্ডের নতুন সভাপতি পদে বসায় ব্রাভোর সিদ্ধান্তে প্রভাব পড়েছে।

ব্রাভো সেই বিদ্রোহী ক্রিকেটারদের দলে ছিলেন, যারা ক্রিকেট বোর্ডের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং শেষপর্যন্ত ডব্লিউআইসিবির সাথে সম্পর্কের অবনতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন।

ব্রাভো ২০০৪ সালে প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন। ১৬৪টি ওয়ানডে খেলার পাশাপাশি টেস্ট খেলেছেন ৪০টি। টি-টুয়েন্টি ৬৬টি। জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন তিন বছর আগে।

Reneta

শেষ টেস্টটি খেলেছেন সেই ২০১০ সালে। এরপর ধীরে ধীরে টি-টুয়েন্টি বিশেষজ্ঞ হয়ে ওঠেন। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগে খেলতে থাকেন। একসময় বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা করে জাতীয় দল থেকে সরে দাঁড়ান। কর্মকর্তাদের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও টি-টুয়েন্টি লিগগুলোতে খেলে যাচ্ছেন তিনি।

টেস্টে ৩১.৪২ গড়ে ২২০০ রান করেছেন। সেঞ্চুরি তিনটি। উইকেট ৮৬টি। ওয়ানডেতে রান ২৯৬৮, গড় ২৫.৩৬, স্ট্রাইকরেট ৮২.৩০, উইকেট আছে ১৯৯টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটডোয়াইন ব্রাভোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত ২

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT