চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরার সামনে এলেন অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
শুটিংয়ের ফাঁকে রিয়াজ ও অপু বিশ্বাস

শুটিংয়ের ফাঁকে রিয়াজ ও অপু বিশ্বাস

চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা অপু বিশ্বাস আবার জুটি হয়েছেন। তবে সিনেমায় নয়। তাহলে? হাসলেন অপু বিশ্বাস। জানালেন, এর আগে তিনি আর রিয়াজ একসঙ্গে অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শুভ বিবাহ’ (২০১০) আর মোহাম্মদ হোসেন জেমির পরিচালনায় ‘বাজাও বিয়ের বাজনা’ (২০১১) নামের দুটি ছবিতে। এবার তারা একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন।

অপু বিশ্বাস বললেন, ‘আমি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এবার বিজ্ঞাপনচিত্রে, এরপর চলচ্চিত্রেও দেখবেন আমাকে। এটা আমার চতুর্থ বিজ্ঞাপন। অনেক ভালো একটা প্রতিষ্ঠান। শুধু বিজ্ঞাপন নয়, এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছি। আর রিয়াজ ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। ছয় বছর পর আবার তার বিপরীতে কাজ করছি, খুব ভালো লাগছে।’

আর রিয়াজ বলেন, ‘এই প্রতিষ্ঠানের সাথে আমরা দুই বছরের চুক্তি করেছি। তাদের ২০টি বিজ্ঞাপন করব। আর অপুর সঙ্গে এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। মনে হচ্ছে বড় কাজ করছি।’

আজ ২১ আগস্ট সোমবার তারা নাভানা গ্রুপের বিজ্ঞাপনচিত্রের শুটিং করছেন। রাজধানীর কোক স্টুডিওতে শুরু হলো শুটিং। বিজ্ঞাপনচিত্রগুলো তৈরি করছেন এস এম সালাউদ্দিন। তিনি জানালেন, নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কিচেন সিংক, গ্যাসের চুলা, প্লাস্টিক প্রোডাক্টসহ চারটি বিজ্ঞাপনের শুটিং হচ্ছে এখন।

নাভানা গ্রুপের শুভেচ্ছা দূত হয়েছেন রিয়াজ ও অপু বিশ্বাস। গত ১৯ জুন সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় নাভানা গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে রিয়াজ ও অপু বিশ্বাস
বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে রিয়াজ ও অপু বিশ্বাস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসরিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT