বিনোদন

‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে অভিনয় করতে চাননি ক্রিস ইভানস

Captain America running through snowy forest with shield in hand. Channel i News - চ্যানেল আই নিউজ

Captain America in costume running through a snow-covered forest, holding his iconic shield, in a scene from a superhero movie. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারস’ থেকে শুরু করে সিরিজের ১০টি ছবিতে অভিনয় করেছেন ক্রিস ইভানস। অথচ তিনি প্রথমে যখন এই চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন, তখন সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন।

ক্রিস ইভানসের আজ জন্মদিন। অভিনেতার বয়স হলো ৪০। জন্মদিনে হাজারও ভক্তদের শুভেচ্ছা পেয়েছেন তিনি। ভক্তদের হৃদয়ে তিনি আজীবন ক্যাপ্টেন আমেরিকা হিসেবেই থাকবেন। অথচ হলিউড রিপোর্টার্স-এ দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এই চরিত্রের প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। চরিত্রটি প্রথমে তার কাছে ভালো লাগেনি। তার কাছে মনে হয়েছিল, এই চরিত্রের জন্য তিনি মানানসই নন। অবশ্য প্রথমে রাজি না থাকলেও পরে রাজি হয়ে যান ক্রিস। বাকিটা ইতিহাস।

‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্র থেকে ইস্তফা নিয়েছেন ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে ক্রিস ইভানস ছাড়া অন্য কাউকে যেন ভাবতেই পারছেন না দর্শকরা। ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’-এর শেষদিকে ‘ক্যাপ্টেন আমেরিকা’কে (ক্রিস ইভানস) ‘ফ্যালকন’র (স্যাম উইলসন) হাতে শিল্ডটি তুলে দিতে দেখা যায়। তাই ধারণা করা হচ্ছে নতুন ছবিতে ‘ক্যাপ্টেন আমেরিকা’ রূপে দেখা যেতে পারে স্যাম উইলসনকে।

বিষয়:ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভানস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…