আবারো সংগীত তারকাদের ছোটখাটো একটা মেলা বসলো ‘আই হার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘ইনগ্লিউড ক্যালিফ’–এর জমকালো মঞ্চ এক করেছে সংগীত বিশ্বের অনেককে। এ আসরে ‘সং অব দ্য ইয়ার’ হয়েছে জাস্টিন টিম্বারলেকের সাড়া জাগানো ‘ক্যান নট স্টপ ফিলিংস’ গানটি। গ্র্যামি মঞ্চে পাঁচ পাচটি পুরস্কার নিয়ে ঘরে ফেরা আরেক তারকা অ্যাডেল বরাবরের মতো সেরা এখানেও। সেরা ‘ফিমেল আর্টিস্ট’ ক্যাটাগরিতে জয় হয়েছে তারই।
এদিকে পুরস্কার জিতে জাস্টিন টিম্বারলেকের উচ্ছ্বাসটা বাঁধভাঙ্গা। তরুণদের উদ্দ্যেশে দারুণ এক বার্তা দিলেন অনুষ্ঠান মঞ্চ থেকেই। ভেঙ্গে যাওয়া সম্পর্কগুলোকে জোড়া লাগানোর কথা বললেন। প্রতিনিয়তই ভেঙ্গে যাচ্ছে মানুষের মধ্যকার সম্পর্কগুলো। জাস্টিন জানান, তার এ গান মানুষের এই সম্পর্কগুলোকে জোড়া লাগানোর জন্যই গাওয়া ।
ভেঙ্গে যাওয়া সেই টুকরো সম্পর্কগুলোকে এক করতে বলেছেন জাস্টিন। তিনি বলেন, এই মঞ্চটা তরুণদের জন্য কথা বলার উপযুক্ত জায়গা। কারণ এখন অনেকেই আমার কথা শুনছে। এ পপ তারকা আরও বলেন, ‘আমরা সবাই আলাদা, তাই আমাদের ভাবনাগুলোও আলাদা। তাই আমরা সবাই নতুন করে এ পৃথিবী সাজাতে পারি।’
ভক্তদের অফুরন্ত ভালোবাসাই তার কাজের প্রেরণা। তাই তাদের প্রতি কৃতজ্ঞ তিনি। সেটাও মঞ্চ থেকেই জানালেন তিনি। ই-অনলাইন।
‘ক্যান নট স্টপ ফিলিংস’ গানের লিংক










