লাইফস্টাইল

ক্যান্সার সচেতনতায় হিমু পরিবহনের সাইকেল র‍্যালী

বাইক র‍্যালীতে অংশগ্রহণকারী মানুষজন, সচেতনতামূলক ইভেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার সচেতনতায় হিমু পরিবহনের সাইকেল র‍্যালী, যেখানে মানুষজন বাইক চালাচ্ছে ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ভক্তদের সংগঠন হিমু পরিবহন। হুমায়ূন আহমেদ এর সৃষ্টিগুলোকে
সারাদেশের প্রতিটি মানুষ এবং পরবর্তীতে বিশ্ব দরবারে পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি৷ হুমায়ূন আহমেদ এর শেষ ইচ্ছা ছিল বাংলাদেশে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা। সংগঠনটি বিশ্বাস করে হুমায়ূন আহমেদ এর শেষ ইচ্ছা একদিন পূরণ হবে।

সেই লক্ষ্যে হিমু পরিবহন ক্যান্সার সচেতনতা তৈরির লক্ষ্যে ৩য় বারের মত ২২শে ডিসেম্বর ঢাকা থেকে ময়মনসিংহ এবং ২৩শে ডিসেম্বর ময়মনসিংহ থেকে ঢাকা দুই দিনব্যাপী সাইকেল র‍্যালি করে। এভারেস্ট বিজয়ী এম এ মুহিত ২২ ডিসেম্বর সকাল ৭.০০ টায় এই র‍্যালীর শুভ উদ্বোধন করেন।

ক্যান্সার সচেতনতায় হিমু পরিবহনের সাইকেল র‍্যালী

এম এ মুহিত তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, হুমায়ূন আহমেদ আমার অত্যন্ত প্রিয় মানুষ। এভারেস্ট জয়ের পর তিনি আমাকে তাঁর বাসায় আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন ‘কোন এভারেস্ট জয়ীর সাথে এটা আমার প্রথম সাক্ষাৎ। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আজ আমাদের মাঝে নেই। আর তাঁর ভক্তদের সংগঠন হিমু পরিবহন এখন সবাইকে ক্যান্সার সম্পর্কে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে এটা দেখে আমি আনন্দিত ও আশাবাদী। মাদক ছেড়ে তরুণ সমাজ যদি এমন স্বেচ্ছাসেবীমূলক ও এডভেঞ্চারাস কাজে মনোনিবেশ করে আমি তাহলে বিশ্বাস করি বাংলাদেশ ক্যান্সার মুক্ত তো হবেই আরো এগিয়ে যাবে উন্নতির পানে। ‘

প্রায় ৩০ জন সাইক্লিস্ট ও স্বেচ্ছাসেবকক সাইকেল র‍্যালী করে গতকাল ঢাকার শাহবাগ থেকে ময়মনসিংহ যায় এবং ২৩ ডিসেম্বর ময়মনসিংহ থেকে ঢাকা ফিরে আসে সাইকেল চালিয়ে। যাত্রাপথে তারা বিভিন্ন স্থানে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং ময়মনসিংহ থেকে ফেরার পথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যান্সার সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে l

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…