চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে এক পিতার আকুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A

এই সময় অন্যান্য বন্ধুদের সঙ্গে স্কুলে ক্লাস, গল্প ও খেলাধুলায় মেতে থাকার কথা ফারহাতুল মাহামুদ হাসানের। মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে এর বনশ্রী শাখার চতুর্থ শ্রেণির ছাত্র সে। কিন্তু জটিল রোগ হেপাটাইটিস-সি ভাইরাস ও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে তাকে শুয়ে থাকতে হচ্ছে হাসপাতালের বেডে।

সন্তানকে সুস্থ করে তুলতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বাবা-মা। কিন্ত জটিল রোগের কাছে তাদের আর্থিক সামর্থ্য পরাজিত হয়েছে। এমতাবস্থায় দেশের বিত্তবান, উদার ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন অসুস্থ ফারহাতুলের পরিবার।

রামপুরা বনশ্রীর বাসিন্দা মো. সাদেকুল ইসলামের সন্তান ফারহাতুল। ঢাকার রামপুরা বনশ্রীতেই বসবাস।

ফারহাতুলের বাবা সাদেকুল ইসলাম জানান, অসুস্থ সন্তানের জন্য প্রতি মাসে ৫ ব্যাগ রক্ত, ঔষধ ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের জন্য প্রতিদিন ব্যয় হচ্ছে ৭ হাজার টাকা করে। প্রথম দিকে ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজির সহযোগী অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. হাবিবুর রহমানের অধীনে চিকিৎসাধীন ছিলো। কিন্তু এই চিকিৎসা পর্যাপ্ত না হওয়ায় তারা আমার সন্তানকে দেশের বাইরে নেওয়ার পরার্মশ দেন।

বর্তমানে ফারহাতুল চেন্নাইয়ের অ্যাপোলো ক্যানসার হাসপাতালে অধ্যাপ ডা. রেবাতি রাজ এর অধীনে চিকিৎসাধীন বলে জানান সাদেকুল ইসলাম।

তিনি বলেন, ডাক্তার পরামর্শ দিয়েছেন যেন, তার বো-ম্যারো ট্রান্সপ্লান্টেশন করানো হয়। কিন্তু এটির জন্য প্রয়োজন ৪০ লক্ষ টাকা।

Reneta

ইতিপূর্বে সন্তানের জন্য ব্যয় হয়ে গেছে প্রায় এক কোটি টাকা। এমতাবস্থায় বাধ্য হয়ে  সন্তানের সুস্থতার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ফারহাতুলের বাবা।

তার প্রত্যাশা, দেশের অনেক বিত্তবান মানুষের উদার সহযোগিতার মাধ্যমে তার প্রিয় সন্তান সুস্থ হয়ে পুনরায় স্কুলে নিয়মিত হতে পারবে।

ফারহাতুলের চিকিৎসায় সহায়তা প্রেরণার ঠিকানা—
মো. সাদেকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব-২০৫০২২৬০২০১২৫১১০৮, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা
মো. সাদেকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব-১৯২২১০৭০০১০৪৪০, প্রাইম ব্যাংক, বনশ্রী শাখা অথবা
মো. সাদেকুল ইসলাম, ডাচ্ বাংলা ব্যাংক, রামপুরা শাখা, হিসাব নং-১৭৮.১৫১.১১০৬০৫
এছাড়া বিকাশ করা যাবে-০১৮৬৪২৯১৩২৭ অথবা ০১৮৬৪২৯১৩২৮, ০১৯৭৯৬৪৪৮৮৮

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT