চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সারে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

হৃদযন্ত্রের জটিলতা এবং স্ট্রোকের কারণে গত কয়েক মাস ধরে হাসপাতালে বন্দী ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রিস কেয়ার্নস। দীর্ঘ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরেছেন গত সপ্তাহে। ফিরেই আরেক দুঃসংবাদ পেলেন সাবেক এ অলরাউন্ডার। এবার বাওয়েল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে কেয়ার্নস নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ক্যান্সারের বিষয়টি কল্পনাই করতে পারেননি বলেও পোস্টে উল্লেখ করেন একসময়ের বিশ্বসেরা এ অলরাউন্ডার।

‘আবারও একটা লড়াইয়ের সম্মুখীন হতে যাচ্ছি। আশা করি এবার আপার কাট করে প্রথম ওভারেই জিতে যাব। গতকাল আমাকে বলা হয়েছে, আমার বাওয়েল ক্যান্সার হয়েছে। ব্যাপারটি আমি কল্পনাই করতে পারিনি।’

Banglabid

এখন আমি ডাক্তার ও বিশেষজ্ঞদের সঙ্গে আবার নিজের করণীয় নিয়ে আলোচনায় বসব। আমি সব সময় ভাবি, জীবনের এই পর্যায়ে আসতে পারার জন্য আমি কতটা সৌভাগ্যবান।’

হৃদযন্ত্রের জটিলতার কারণে গত বছরের আগস্ট মাস থেকে ক্যানবেরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেয়ার্নস। হৃদযন্ত্রের অস্ত্রোপচার শেষ হতে না হতেই স্ট্রোকে আক্রান্ত হয়ে শারীরিক শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি। তাই দীর্ঘ সময় ধরে হাসপাতালেই অবস্থান করতে হয়েছে তাকে।

নিউজিল্যান্ডের জার্সিতে ৬২টি টেস্ট ও ২১৫টি ওয়ানডে খেলেছিলেন কেয়ার্নস। ২১৫ ওয়ানডেতে ২৯ গড়ে ৪৯৫০ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ২০১টি। এছাড়া টেস্টে ৩৩২০ রান ও ২১৮ টি উইকেট রয়েছে ব্ল্যাক ক্যাপসদের অন্যতম সেরা এ অলরাউন্ডারের।

Reneta

 

 

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT