চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্টিনে পচা মুরগি খাওয়ানোর দায়ে সুপারভাইজার বরখাস্ত

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:২৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বিএসএমএমইউ এর প্রবেশদ্বারে ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যান্টিনে বস্তা ভরা পচা মুরগি খাওয়ানোর অভিযোগে ক্যান্টিন সুপারভাইজার জাহিদকে স্থায়ীভাবে বহিস্কার করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। শনিবার তদন্ত কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন চ্যানেল আই অনলাইনকে বলেন, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস সেন্টারের (টিএসসি) ক্যান্টিনে পচা মুরগি খাওয়ানো ও সরবরাহ করার জন্য ক্যান্টিনের সুপারভাইজার জাহিদসহ আরও কয়েকজনকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।তাই এখন থেকে টিএসসি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ক্যান্টিন দেখভাল করা হবে।

তিনি জানান, শনিবারের মিটিংয়ে টিএসসি ব্যবস্থাপনা কমিটির তরফ থেকে তিন থেকে পাঁচ সদস্যের সুষ্ঠু তদন্ত কমিটির সুপারিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বিএসএমএমইউয়ের শিক্ষার্থী চিকিৎসকদের সঙ্গে সরেজমিনে কথা বলে জানা যায়, ক্যান্টিনের খাবার ব্যবস্থাপনার পরিবেশ অনেক আগে থেকেই খারাপ।এছাড়া এখানে নিম্নমানের খাবার বেশি দামে বিক্রি করা হয়। এখানকার খাবার চিকিৎসক, রোগী এমনকি শিক্ষকরাও খেয়ে থাকেন।

নাজমুল হায়দার চৌধুরি সনেট নামের এক চিকিৎসক চ্যানেল আই অনলাইনকে বলেন, বেশ কয়েক বছর ধরেই এই ক্যান্টিনের খাবার খাই, বুঝতেই পারেন কতো পচা ও মরা মুরগি খেয়েছি। এগুলো দেখার কি কেউ নেই? যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এবার এগুলো বন্ধ করেন।

শিক্ষার্থী এবং চিকিৎসকরা অভিযোগ করেন, কোন টেন্ডার ছাড়াই ক্যান্টিন পরিচালনা করছেন জাহিদ। প্রশাসনের এ ধরনের উদাসীনতার কারণে তারা পচা মুরগি ক্যান্টিনে রাখার সাহস পেয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন চ্যানেল আই অনলাইনকে বলেন, আজকের মিটিংয়ে এই ব্যাপারেও একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যান্টিন পরিচালনার জন্য এরপর থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে দরপত্র দাখিল করতে হবে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকজন চিকিৎসক টিএসসি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় একজন বেয়ারা একটি বস্তা নিয়ে ক্যান্টিনের পেছনে রান্নাঘরে প্রবেশ করে। সে যখন ক্যান্টিনের ভেতর দিয়ে রান্না ঘরের দিকে যাচ্ছিল তখনই পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

দুর্গন্ধের মাত্রা এতটাই বেশি যে, যারা খাবার খাচ্ছিলেন তাদের সবাই খাওয়া বন্ধ করে নাক চেপে ধরেন। অনেকেই বমিভাব রোধ করার চেষ্টা করেন। ওই সময় তারা ক্যান্টিন সুপারভাইজার জাহিদের কাছে জানতে চান ওই বস্তায় কী ছিল?

প্রথমে সে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থী চিকিৎসকরা রান্নাঘরে ঢুকে বস্তা খুলে দেখেন বস্তাভর্তি মুরগির পচা মাংস। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তৎক্ষণাৎ ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত অতিরিক্ত রেজিস্টার অধ্যাপক ডা. আসাদুল ইসলাম, ডেপুটি প্রক্টর শেখ আবদুল্লাহ আল মামুন, টিএসসি ক্যান্টিন কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. আতিকুর রহমানকে জানানো হয়।

তারা ঘটনাস্থল পরিদর্শন করে পচা মুরগির মাংস ফেলে দিতে বলেন এবং ক্যান্টিন বন্ধ করে দেন।

ট্যাগ: বিএসএমএমইউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ৫০ লাখ ডলার দেবে অস্ট্রেলিয়া

পরবর্তী

আওয়ামী লীগ প্রথমে নোংরা রাজনীতি শুরু করেছে: ফখরুল

পরবর্তী
বাংলাদেশের রাজনৈতিক আলোচনা সভা, বক্তা মঞ্চে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ প্রথমে নোংরা রাজনীতি শুরু করেছে: ফখরুল

লিভারপুলের খেলোয়াড় মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুয়েরোর রেকর্ডের দিনে ভেসে গেল লিভারপুল

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT