ছেলের হবু বউ ক্যাটরিনা কাইফ নয় বরং প্রেমিকা হিসেবে দীপিকা পাড়ুকোনকে অনেক বেশি পছন্দ রণবীরের মা নীতু কাপুর।
সম্প্রতি এ কথা প্রকাশ্যে জানিয়েছেন নীতু। তবে তা বাস্তবে নয় সিনে পর্দায়। বাস্তবে কার সঙ্গে ছেলেকে ভালো লাগবে সেই ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না তিনি।
বহুদিন পর ইমতিয়াজ আলির ‘তামাশা’তে জুটি বেঁধেছেন দীপিকা এবং রণবীর। তার ট্রেলর দেখেই মুগ্ধ নীতু। তার কথায়, ছবিতে রণবীরের সঙ্গে দীপিকাকে দারুণ মানিয়েছে।
এটা একটা সেনসেটিভ লাভ স্টোরি। ছবিটা মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছি। ‘তামাশা’র সেটে রণবীর-দীপিকা তাদের পুরনো প্রেম নিয়ে নস্টালজিক হয়ে পড়েছিলেন এ কথা তো সকলেরই জানা।
ছবির শেষ দিনের শুটিংয়ে আর দেখা হবে না বলে কেঁদেও ফেলেছিলেন রণবীর-দীপিকা।
এই গুঞ্জন শেষ হওয়ার পর আপাতত বলিউডে নীতুর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন।







