বলিউডের জুটি হিসেবে নতুন বছরের নতুন আকর্ষণ নিয়ে হাজির হচ্ছেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। অভিষেক কাপুরের পরিচালনায় রোমান্টিক ঘরনার ছবি ‘ফিতুর’ নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি হাজির হচ্ছেন বলিউড প্রেমীদের সামনে।
ছবির মুক্তি পাওয়ার দিন ঘনিয়ে আসায় সম্প্রতি ‘ফিতুর’ ছবির ট্রেলর ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইউটিউবে প্রকাশিত ট্রেইলরটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।বলিউড প্রেমের নতুন রসায়ন হয়তো দর্শকদের মন ছুঁয়ে যাবে এমনটি ধারণা করছেন বলিবোদ্ধারা।
গতানুগতিক ছবি থেকে একটু আলাদা ভাবে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক। ছবিতে আদিত্য ও ক্যাটরিনা ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা টাবু।







