বিনোদন

ক্যাটরিনার জন্য সালমানের ‘বিশেষ উপহার’

ক্যাটরিনার জন্য সালমানের ‘বিশেষ উপহার’

জল্পনা কল্পনা শেষে ভেঙেই গেলো রণবীর-ক্যাটরিনার সম্পর্ক। স্বয়ং সালমান খান গিয়েও সেই সম্পর্কে খানিকটা মলম লাগাতে পারেননি।

তবে সম্পর্কে জোড়া লাগাতে না পারলেও ক্যাটরিনার প্রতি এখনো ভালোবাসার কমতি নেই সল্লু ভাইয়ের। 

সে জন্যই হয়তো মন খারাপের এই সময়ে কোনো না কোনোভাবে ক্যাটের পাশে থাকতে চাইছেন সালমান। এবার ক্যাটরিনার জন্য বিশেষ উপহার নিয়ে হাজির তিনি।

অনেকদিন পর ক্যাটরিনা গিয়েছিলেন সালমানের বাড়িতে। বিগ বসের বাড়িতে আদিত্য কাপুরের সঙ্গে অভিনীত ফিতুর সিনেমার প্রমোশনই ছিলো উদ্দেশ্য।

সিনেমায় একজন পেইন্টারের চরিত্রে অভিনয় করছেন আদিত্য। তাই তার কাছ থেকে ক্যাটরিনার একটি ছবি চেয়ে বসেন বলিউডি ভাইজান। 

কিন্তু আদিত্য শুধুমাত্র ক্যাটরিনার চোখ এঁকেই ইস্তফা দেন। এরপর বাকি কাজটা নিজে হাতেই সম্পন্ন করেন সালমান। সালমানের আঁকা স্কেচে ক্যাটরিনার আদল ঠিকভাবেই টের পাওয়া যায়। 

আশেপাশের সূত্রের গুঞ্জন, শোটির শুটিং শুরু হওয়ার আগেই নাকি বেশ খানিকক্ষণ চ্যাট করেন সালমান-ক্যাটরিনা। ওপাশে সম্পর্কের ভাঙনের পর কি তাহলে একটি নতুন সম্পর্ক গড়ছে।

সবশেষে সবার ভালোবাসা দিবসের পরিকল্পনা জানার ফাঁকে আদিত্যকে সালমান সাবধানও করেন এই বলে যে, ক্যাটরিনার খুব কাছে যেও না কিন্তু আমি ওর নিরাপত্তা দিচ্ছি। 

এখন এসব ভাইজানের গার্লফ্রেন্ড লুলিয়া কিভাবে নেয় সেটিই দেখার বিষয়।

বিষয়:ক্যাটরিনা-সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…