বিনোদন

কৌতূহল বাড়ালো টম হ্যাঙ্কসের ‘ফিঞ্চ’র ট্রেলার

টম হ্যাঙ্কসের 'ফিঞ্চ' সিনেমার ট্রেলার নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টম হ্যাঙ্কসের ‘ফিঞ্চ’ সিনেমার ট্রেলার নিয়ে আলোচনা, যেখানে তিনি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের সঙ্গে দেখা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাপল টিভি প্লাসে ‘ফিঞ্চ’ নিয়ে আসছেন টম হ্যাঙ্কস। রোবটিক ইঞ্জিনিয়ারিং এর ওপর তৈরি এই ছবিতে মানবজাতি ধ্বংস হয়ে যাওয়ার পরে টিকে থাকা একজন মানুষ, একটি রোবট ও একটি কুকুরের বন্ধুত্ব দেখানো হয়েছে। ২০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার।

সৌর অগ্নিশিখা ধ্বংস করে দেয় পৃথিবীর মানুষদের। টম হ্যাংক্স একটি আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে লুকিয়ে থেকে নিজের ও কুকুরের জীবন বাঁচান। সেখানেই কেটে যায় এক দশক। টম হ্যাঙ্কসের কুকুরটির নাম গুডইয়ার। মৃত্যুর পর কুকুরটির দেখাশোনা কে করবে তা নিয়ে ভাবতে দেখা যায় হ্যাঙ্কসকে। এই চিন্তা থেকে আন্ডারগ্রাউন্ডে বসেই তিনি তৈরি করেন একটি রোবট। রোবট ও কুকুর বন্ধুত্ব হয়। নানা অপ্রতিকূল পরিস্থিতি ও চরমভাবাপন্ন আবহাওয়ায় টিকে থাকার সংগ্রাম করতে হয় তাদের।

‘ফিঞ্চ’ ছবিটি পরিচালনা করেছেন এমি পুরস্কার জয়ী নির্মাতা মিগুয়েল সাপোচনিক। ৫ নভেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে ‘ফিঞ্চ।’ দ্য ভার্জ

বিষয়:অ্যাপল টিভি ফিঞ্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…