চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোর জন্য অবিশ্বাস্য দাম চেয়েছিল লিভারপুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ। চার দফা দাম হাঁকিয়েও লিভারপুল থেকে ফিলিপে কৌতিনহোকে কিনতে পারেনি বার্সেলোনা। শেষদফায় কাতালানদের ১৬০ মিলিয়ন দাম প্রস্তাবেও মন গলেনি অলরেডস কর্তাদের। এত দাম হাঁকিয়েও ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে না পাওয়ার কারণ কী? দলবদলের মৌসুম শেষ হওয়া মাত্রই বার্সার দুই কর্তা জানালেন সেটিও। কৌতিনহোর জন্য নাকি ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল লিভারপুল।

দলবদলের মৌসুম শেষে বার্সার ব্যর্থতা-সাফল্যের পাল্লাটা কতটুকু সেটা জানাতে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর অ্যালবার্ট সোলের এবং ডিরেক্টর অব প্রফেশনাল স্পোর্টিং রবার্ট ফার্নান্দেজ।

কৌতিনহোর প্রসঙ্গ আসতেই সোলের জানালেন, ক্লাবকে বিপদে ফেলতে চান না বলে তারা পিছিয়ে গেছেন, ‘লিভারপুল কৌতিনহোর জন্য ২০০ মিলিয়ন ইউরো দাম চেয়েছিল। আর তার জন্য এত খরচ করতে গেলে আমাদের ক্লাব আর্থিক সংকটে পড়তে পারে বলে ক্লাব প্রেসিডেন্ট পিছিয়ে এসেছেন। কৌতিনহোর জন্য ক্লাবকে এমন বিপদে ফেলার কোন মানেই হয় না।’

Banglabid

সদ্য শেষ হওয়া দলবদলে বার্সার সাফল্য-ব্যর্থতা কতটুকু? পরিসংখ্যান বলছে ব্যর্থতার পাল্লাটাই বেশি। নেইমার পিএসজিতে চলে গেছেন। জাভির উপযুক্ত বিকল্পের খোঁজ এখন মেলেনি। চোটে জর্জর সুয়ারেজ। উপযুক্ত সঙ্গীর অভাবে মেসির হাহাকারটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। গুঞ্জন ভালো সতীর্থের অভাব মেসি চলে যেতে পারেন ম্যানসিটিতে।

কিন্তু সোলের দাবি দল চালানোর মত একঝাঁক খেলোয়াড় কিনেছেন তারা, ‘আমাদের একঝাঁক দারুণ খেলোয়াড় আছে। পাউলিনহো দারুণ খেলোয়াড়। ডেম্বেলের জন্য আমাদের ভালো পরিশ্রম করতে হয়েছে। সে অসাধারণ একজন। সেমেদোও আশা করি তার দামের যথার্থ মূল্য দেবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিলিপে কৌতিনহো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের দিনেও যানজট!

পরবর্তী

মজার কথা বললে মজা থাকে না: সাজু খাদেম

পরবর্তী
সাজু খাদেম হালকা সবুজ পোশাক পরা, হাসিমুখে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মজার কথা বললে মজা থাকে না: সাজু খাদেম

অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাশটন অ্যাগার সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুলে যাওয়া আফতাবকে মনে করালেন ও’কিফ

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT